Wednesday, June 24, 2026

স্যান্টোসে ফিরেই কান্নায় ভাসলেন নেইমার

Date:

Share post:

অবশেষে ঘরের ছেলে ফিরল ঘরে। আর ঘরের ফিরেই আবেগে ভাসলেন তিনি। যার কথা বলা হচ্ছে , তিনি আর অন্য কেউ নন । তিনি হলেন ব্রাজিলিও ফুটবল তারকা নেইমার জুনিয়র। নেইমার যে তাঁ ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফিরছেন তা আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ছিলেন । আর এবার ছোট বেলার ক্লাবে ফিরে কান্নায় ভাসলেন নেইমার।

সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে সম্পর্ক শেষ হয় নেইমারের । আর তারপরেই স্যান্টোসে ফিরলেন তিনি। প্রায় একযুগ পর আবার স্যান্টোসে প্রত্যাবর্তন নেইমারের। আর নেইমারকে সাদর অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন কয়েক হাজার ভক্ত। সেখানে নেইমারের পরনে স্যান্টোসের সাদা-কালো জার্সি, মাথায় সাদা ফেটি। ক্লাবের জার্সিকে চুমু খাওয়ার পরই কেঁদে ফেলেন নেইমার। পরে পেলের সঙ্গে তাঁর ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়। যার ক্যাপশনে লেখা, ‘রাজা ও রাজপুত্র। এভাবেই ঐতিহ্যকে সম্মান জানানো হোক।’ সঙ্গে হ্যাশট্যাগ, ‘রাজপুত্রের প্রত্যাবর্তন’।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সালে পর্যন্ত ব্রাজিলের ক্লাব স্যান্টোসে খেলেছেন নেইমার। এরপর স্যান্টোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন তিনি। এরপর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ২০২৩-এ পিএসজি থেকে প্রায় ৮৫০ কোটি টাকায় আল হিলালে আসেন ব্রাজিলীয় তারকা। কিন্তু চোটের কবল থেকে মুক্তি মেলেনি। পুরনো চোট সারিয়ে ফিরে আসার মধ্যেই গত বছরের নভেম্বরে ফের চোট পান। ফলে ফের দীর্ঘদিন মাঠের বাইরে। আল হিলালে দেড় বছরের কেরিয়ারে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন নেইমার।

আরও পড়ুন- কোন মন্ত্রে বিরাটকে আউট ? রহস্য ফাঁস হিমাংশুর

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...