Saturday, March 14, 2026

বৃষ্টি ভিজবে বসন্ত পঞ্চমী নাকি পারদ পতনে জমবে সরস্বতী পুজো!

Date:

Share post:

শনিবার সকাল থেকে আকাশের মুখ ভার, মেঘলা আবহাওয়ায় বেড়েছে উষ্ণতা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তুরে হাওয়া ডানা মিলতে পারেনি। যার জেরে সময়ের আগেই শুরু হয়েছে শীত বিদায় পর্ব। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা (South Bengal Weather)। যদিও মেঘ কুয়াশার খেলায় রাজ্যবাসীর আশঙ্কা বাঙালির ভ্যালেনটাইন্স ডে-তে কি বৃষ্টির দেখা মিলবে? আজ ঝিরঝির বৃষ্টি কলকাতা-সহ শহরতলির বিভিন্ন জায়গায় হলেও আগামী দু দিনে বর্ষণের কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। অতএব সরস্বতী পুজোয় প্রেমের সঙ্গে বজায় থাকবে প্রকৃতির উষ্ণতাও।

হাওয়া অফিস (Weather Department) বলছে, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় ঘন কুয়াশার দাপট থাকবে। আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি ছুঁয়েছে। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৭ ডিগ্রি বেশি। মফস্বলের বেশ কিছু জায়গায় হালকা ফ্যান ঘুরতেও দেখা গেছে। নতুন করে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শনিবার রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়বে। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। ৫০ মিটারের নীচে নামতে পারে দৃশ্যমানতা।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...