Wednesday, June 24, 2026

অনুষ্ঠান চলাকালীন আচমকা অসুস্থ! সোনুর শো মনে করালো কে কে-র শেষ পারফর্মেন্স

Date:

Share post:

অনুষ্ঠান শুরুর আগে অসুস্থ বোধ করেছিলেন। কিন্তু তা অগ্রাহ্য করে গান গেয়েছিলেন। শো চলাকালীন প্রবল কষ্ট চেপে রেখেই বিপুল ভক্তকে কাঁদিয়ে চির বিদায় নিয়েছেন কে কে (KK)। এই শহর সেই চরম দিনের সাক্ষী থেকেছে। ফের একবার শারীরিক কষ্টকে অগ্রাহ্য করার মাশুল দিলেন আরেক গায়ক সোনু নিগম (Sonu Nigam)।

আচমকাই অসুস্থ গায়ক সোনু নিগম (Sonu Nigam)। পুনের (Pune) এক সরস্বতী পুজোর অনুষ্ঠানে গান গাইছিলেন তিনি। নীল স্যুট সাদা শার্ট, চোখে চশমা পরে নিজের একের পর এক জনপ্রিয় গানগুলি শোনাচ্ছিলেন। এমন সময় হঠাৎই শুরু হয় পিঠে ব্যাথা (back spasm)। পারছেন না সোজা হয়ে দাঁড়াতে। ব্যাথায় ছটফট করছেন।

সোনু সোশ্যাল মিডিয়ায় (social media) নিজের কষ্টের বর্ণনা দিয়ে বলেন, ‘অসহনীয়, যন্ত্রণা। আমার মনে হচ্ছিল যেন একটা সূঁচ আমার মেরুদণ্ডে (spine) বিঁধছে। আমি একটু নড়াচড়া করতাম এবং একটু নড়াচড়া করলে সূঁচটি আমার মেরুদণ্ডে বিঁধছিল। এরকমই ছিল। সত্যিই খারাপ। যদিও দেবী সরস্বতীর কৃপায় আমি দিনটা উতরে যেতে পেরেছি।’ জানা গিয়েছে, শোয়ের আগেই পিঠে যন্ত্রণা (back spasm) অনুভব করেছিলেন সোনু। তবে পাত্তা দেননি তিনি। সেই ব্যথা নিয়েই শো করেছেন। তবে শেষরক্ষা আর হল না। তবে সোনু জানিয়েছেন মা সরস্বতীর অনেক কৃপা যে তিনি শো-টা শেষ করতে পেরেছেন।

এখনও তাঁর সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তবে সোনুর (Sonu Nigam) এমন পেশাদারিত্ব দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা। তবে এই ঘটনা নেটিজেনদের মনে নতুন করে প্রিয় মানুষকে হারানোর শঙ্কায় ফেলেছে। এভাবে শারীরিক কষ্টকে অগ্রাহ্য করে অনুষ্ঠান চালিয়ে যাওয়ায় শিল্পীদের জীবন নিয়ে আশঙ্কাও করেছেন অনেকে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...