Tuesday, April 7, 2026

যত্রতত্র থুতু-পান-গুটখার পিক ফেললে মোটা অঙ্কের জরিমানা, মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া হচ্ছে আইন

Date:

Share post:

রাস্তাঘাট ও জনবহুল স্থানে যত্রতত্র থুতু, পান ও গুটখার পিক ফেলে নোংরা করার প্রবণতা আটকাতে আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট আইন আরও কঠোর করতে নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

পথঘাটে থুতু বা পানের পিক ফেলা নিয়ে রাজ্যের নিজস্ব আইন রয়েছে । কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, এই আইন যথেষ্ট নয়। তা আরও কঠোর করা দরকার। সেই মর্মে এদিন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। বর্তমানে আইনে প্রথমবার প্রকাশ্যে থুতু বা গুটখার পিক ফেললে ১ হাজার টাকা জরিমানার সংস্থান রয়েছে। দ্বিতীয়বার ধরা পড়লে জরিমানার পরিমাণ ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এই সমস্যা নিয়ন্ত্রণে আরও কঠোর আইন আনা যায় কিনা, জরিমানার অঙ্ক বাড়ানো সম্ভব কিনা, তা পর্যালোচনা করতে হবে। সেইসঙ্গে, মুখ্যসচিবকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে তিনি নির্দেশ দেন।

আরও পড়ুন- মাধ্যমিক – উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় বন দফতরকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের নির্দেশ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...