Sunday, March 29, 2026

বাজেটে উন্নয়ন বিহারের নামেই, তবু ‘বিক্ষুব্ধ’ নীতীশ! সমস্যায় ওয়াকফ বিল

Date:

Share post:

বাজেটের ‘ব’ অক্ষরটি এবার বিহারকেই উৎসর্গ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপরেও নীতীশ কাঁটা বিজেপির গলাতেই ফুটে রইল। এনডিএ (NDA) জোটের অন্যতম শরিক জেডিইউ (JDU) আর এলজেপির (LJP) আপত্তির জেরে থমকে রইল সংসদে ওয়াকফ সংশোধিত বিল (WAQF amendment bill) পেশ। এবার শুধুমাত্র বিরোধী সাংসদ নয়, শরিকি জটেই আটকে ওয়াকফ বিল।

জেপিসির সদস্য তৃণমূল কংগ্রেসের সাংসদরা প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করেছেন৷ অসাংবিধানিক এই বিলের বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হয়েছিলেন জেপিসির (JPC) সদস্য দুই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক৷ অভিযোগ, বিরোধী শিবিরের সাংসদের পেশ করা এই ডিসেন্ট নোটকে সংযুক্ত না করেই যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি তৈরি করেছে ৪২৮ পাতার রিপোর্ট৷

জেপিসিতে গায়ের জোরে ওয়াকফ সংশোধনী বিলকে পাস করানোর ব্যবস্থা করা হয়েছে৷ এর বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছে এনডিএ-র শরিক জেডি(ইউ) (JDU), এলজেপি (LJP), দাবি সংসদীয় সূত্রের৷ শরিকি আপত্তির কারণেই সোমবার জেপিসিতে সংশোধিত ওয়াকফ বিলটিকে (Waqf Bill) সংসদে পেশ করতে পারেনি মোদী সরকার, এমনই দাবি সূত্রের৷ দিল্লির বিধানসভা ভোটের (Delhi Assembly Election) আগেই এই সংশোধিত বিলটিকে সংসদে পেশ করবে কেন্দ্রীয় সরকার, দাবি জানিয়েছিলেন বিজেপির নেতারা৷ সেই মত যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলা হয়েছিল৷ তারপরেও শরিক জটিলতার কারণেই সোমবার সংসদে পেশ করা হয়নি এই সংশোধিত বিল৷ পুরো পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রভাবশালী বিজেপি নেতারাও৷

Related articles

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...

রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা...

দুয়ারে সরকার-এর পর দুয়ারে ডাক্তার, বাঁকুড়ার রাইপুরে উন্নয়ন বার্তা নেত্রীর

পুরুলিয়ার মানবাজারের পর বাঁকুড়া রাইপুরে ঠাকুরমনি সরেন-সহ আরও ৬ তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই...

কমিশন-বিজেপি আঁতাঁতে আরও এক ‘পক্ষপাতদুষ্ট’ আধিকারিক! ফাঁস করল তৃণমূল

বাংলা (West Bengal) দখলের সবরকম প্রচেষ্টায় এবার বাংলার পুলিশ-প্রশাসনের আধিকারিক বদল করে ভোট বাক্স ভরানোর চেষ্টায় বিজেপি (BJP)।...