Saturday, June 27, 2026

দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যু! মানসিক অবসাদে আত্মঘাতী হলেন প্রেমিকা

Date:

Share post:

প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে নিজেকে সামলাতে না পেরে আত্মঘাতী হলেন কিশোরী। নিজের বাড়িতেই গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন নদিয়ার বেতাইয়ের দশম শ্রেণির ছাত্রী পূজা রায়। ঘটনায় শোকের ছায়া বেতাইয়ের উচ্চজিতপুর তাবুপাড়া গ্রামে। কিশোরীর মৃতদেহ উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে গত রবিবার রাতে সরস্বতী ঠাকুর দেখে বাইকে চড়ে ফিরছিল নদিয়ার কাঁঠালিয়া এলাকার চার পড়ুয়া। সেসময় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় প্রাণ হারায় চারজনই। এই চারজনের মধ্যে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দশম শ্রেণির পূজা রায়ের। প্রেমিকের মৃত্যু সংবাদ পেয়েই সে একেবারে ভেঙে পড়েছিল। বাড়ির কেউ সামলাতে পারছিল না। এরপর বুধবার বাড়িতে কেউ না থাকার সুযোগে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি।

আরও পড়ুন- রোহিতের কাছে ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ জানতে চাইল বিসিসিআই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...