Sunday, April 12, 2026

ইন্টারলকিংয়ের কাজ ‘শেষ’ হয়েই বিকল! শিয়ালদহে চরম দুর্ভোগে লক্ষ লক্ষ যাত্রী

Date:

Share post:

রেলের ব্যাপক উন্নয়ন। ঢেলে রেলকে সাজানোর বিরাট পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। বিরাট আশ্বাসের কথা শোনালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। আর তার পরদিনই লক্ষ লক্ষ যাত্রী নিয়ে শিয়ালদহ পূর্ব (Sealdah East) শাখায় চরম অচলাবস্থায় ভারতীয় রেল। মঙ্গলবার ভোরে শেষ হয়েছে কাঁকুড়গাছির ইন্টারলকিং-এর কাজ। আর বুধবারেই সেই ইন্টারলকিংয়ের বিভ্রাটে শিয়ালদহ থেকে দমদমের মাঝে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ল।

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইলেকট্রনিক ইন্টারলকিং (EI) চালু করে পরিকাঠামোগত উন্নয়ন করার দাবি করে। তার জন্য শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন (local train) বাতিল হয় শিয়ালদহ দক্ষিণ ও পূর্ব শাখায়। রবিবার সরস্বতী পুজোর দিন চরম দুর্ভোগেও মানোন্নয়নের আশায় রেলযাত্রীরা রেলের সিদ্ধান্তকে মেনে নেন। রেল দফতর জানায় ভোর রাত ২ টো ৪৫ মিনিট নির্ধারিত সময়সীমার বেশ আগেই শেষ করা হয়েছে।

এরপরই বুধবার স্পষ্ট হয়ে গেল ঠিক কতটা সফলভাবে কাজ শেষ করেছে পূর্ব রেলওয়ে। দুপুরে বিগড়ে যায় কাঁকুড়গাছির ইন্টারলকিং (EI)। বনগাঁ লাইন থেকে ডানকুনি ও মেন লাইনের একের পর এক লোকাল ট্রেন (local train) দাঁড়িয়ে পড়ে ডাউনের ২ নম্বর লাইনে। চার নম্বর লাইন দিয়ে বাকি ট্রেন পাস করানোর প্রক্রিয়া শুরু হয়। শুধুমাত্র শিয়ালদহ থেকে দমদমের মাঝে নয়, দমদমের পরের স্টেশনগুলি ও তার মাঝের অংশেও আচমকা আটকে পড়ে বেশ কিছু ট্রেন। দীর্ঘক্ষণ ট্রেনে আটকে থেকে রেললাইন ধরেই গন্তব্যের দিকে রওনা দেন যাত্রীরা।

Related articles

গণনা কেন্দ্রে লোডশেডিং হবে না: প্রচারে জনসুনামি থেকে হুঁশিয়ারি অভিষেকের

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের হিসাব করে বাদ দিয়েই বিধানসভা নির্বাচন বিজেপির থালায় সাজিয়ে দিতে চলেছে নির্বাচন...

দিনক্ষণ চূড়ান্ত নীতীশের ইস্তফার! কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী

নীতীশ কুমার (Nitish Kumar) রাজ্যসভায় যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে...

মোথাবাড়ির ঘটনায় আইএসএফ নেতা গোলাম রব্বানিকে গ্রেফতার NIA-র, আটক কংগ্রেস প্রার্থী সায়েম

ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে মোথাবাড়িতে মধ্যরাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা ও অশান্তির ঘটনায় NIA-র হাতে প্রথম...

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয়...