Saturday, June 27, 2026

গ্রেফতারির সম্ভাবনা! বিজেপি সাংসদ কঙ্গনাকে শেষ সুযোগ আদালতের

Date:

Share post:

জাভেদ আখতারের মানহানির মামলায় চরম বিপাকে পড়লেন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওয়াত। জামিন অযোগ্য ধারায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। আদালত তাঁকে শেষ সুযোগ দিল। এবার হাজিরা না দিলে কঠোর ব্যবস্থা।

বলিউড অভিনেত্রী কঙ্গনা এখন বিজেপির সাংসদ। বিতর্ককে নিত্যসঙ্গী করেই তিনি চলেন। তাই তাঁকে বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ বলছেন সমালোচকরা‌। সেই কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা এবার গীতিকার জাভেদ আখতারের দায়ের করা মানহানির মামলায় বেশ আইনি প্যাঁচে পড়েছেন। বারবার তলবেও আদালতে গরহাজির কঙ্গনাকে এবারই শেষ সুযোগ দিল মুম্বই আদালত। এরপর হাজিরা না দিলে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় কঙ্গনার গ্রেফতারির সম্ভাবনাও প্রবল।

জাভেদ আখতার ২০২০ সালে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-বিতর্কে কঙ্গনা বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, সুশান্ত সিং রাজপুত বলিউডে ‘নেপোটিজম’ বা স্বজনপোষণের শিকার। নিজের মতপ্রকাশ করে কঙ্গনা দায়ী করেছিলেন বিশিষ্ট গীতিকার জাভেদ আখতারকে। এ বিষয়ে গোপন এক সাক্ষাৎকার প্রকাশ্যে এনে যে মন্তব্য করেছিলেন কঙ্গনা, তাতে যথেষ্ট অসম্মানিত হন বর্ষীয়ান শিল্পী। তারপরই তিনি মানহানির মামলা করেন মুম্বই আদালতে‌। সেই মামলায় ৪০টি দিন শুনানিতে হাজির হননি কঙ্গনা। মঙ্গলবারও শুনানির দিন ছিল।

তাঁর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানান, সংসদীয় কাজে ব্যস্ত থাকায় আদালতে হাজির হওয়া সম্ভব নয় কঙ্গনা রানাওয়াতের‌। এরপর জাভেদ আখতারের আইনজীবী জয় কে ভরদ্বাজ পালটা আপিল করেন, আদালতের গুরুত্বপূর্ণ ৪০ দিন নষ্ট করেছেন সাংসদ-অভিনেত্রী। তাই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হোক। সওয়াল-জবাবের পর বিচারক জানিয়ে দেন, কঙ্গনা রানায়াতের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আগে তাঁকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। পরবর্তী শুনানিতে তাঁকে হাজির হতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেবে আদালত।-

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...