Saturday, April 4, 2026

কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় জেলা পুলিশের থেকে রিপোর্ট চাইল নবান্ন

Date:

Share post:

নদীয়ার কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় জেলা পুলিশের থেকে রিপোর্ট তলব করলো নবান্ন (Nabanna)। কীভাবে বিস্ফোরণ ঘটলো, কতজন মারা গেছেন, আহতদের শারীরিক অবস্থা কেমন – পুলিশকে এই সংক্রান্ত সব তথ্য জমা দিতে হবে। এখনও পর্যন্ত বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের মধ্যে তিনজন মহিলা এবং একজন পুরুষ বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এবং চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ উপস্থিত হলে তাঁদের সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়। গেরুয়া নেতাদের “গো-ব্যাক” স্লোগানও দেওয়া হয় বলে জানা গেছে। এলাকার মানুষ বলছেন, বিজেপি বিধায়কদের প্রয়োজনের সময় কাজে পাওয়া যায় না। অথচ দুর্ঘটনার পর রাজনীতি করতে এসেছেন বলে পদ্ম নেতাদের বিরুদ্ধে অভিযোগ।

স্থানীয়রা বলছেন, কল্যাণীর রথতলা এলাকায় পরপর বেশ কিছু বাজি কারখানা রয়েছে। ফলে প্রায় প্রতিদিনই আতঙ্কের মধ্যে থাকতে হয় এলাকাবাসীকে। এর আগে পূর্ব মেদিনীপুর জেলার এগরার কারখানায় বিস্ফোরণের রাজ্য সরকারের তরফে একাধিক কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল। স্পষ্ট ভাবে বলা হয়েছিল যেন জনবহুল এলাকায় কোনভাবেই বাজি কারখানা তৈরি না হয়। এমনকি এই ধরনের কারখানার তালিকা তৈরি করে নিরাপত্তা খতিয়ে দেখার কথাও বলা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কল্যাণীর রথতলায় কীভাবে বেআইনি বাজি কারখানা গড়ে উঠলো তারই রিপোর্ট চেয়েছে রাজ্য সরকার। বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অনুযায়ী বিস্ফোরণস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে। এখানে রয়েছেন জেলা পুলিশ সুপার-সহ অন্যান্য আধিকারিকরা। নিখোঁজ বাজি কারখানায় মালিক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...