Wednesday, June 24, 2026

আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের মামলাটিতে তাড়াহুড়োর কোনও প্রয়োজন নেই : সুপ্রিম কোর্ট

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের মামলাটিতে তাড়াহুড়োর কোনও প্রয়োজন নেই, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট। দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল নির্যাতিতার পরিবার। ফের সিবিআই তদন্ত চায় তারা। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন, এই মামলায় তাড়াহুড়োর প্রয়োজন নেই। আগামী ১৭ মার্চ নির্ধারিত দিনেই মামলাটি শুনবে আদালত।

সিবিআই চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করেছে সঞ্জয় রাইয়ের নাম। সিবিআইয়ের এই তদন্তে খুশি হতে পারেনি নির্যাতিতার পরিবার। প্রথম থেকেই তাদের দাবি, একা সঞ্জয়ের পক্ষে এই কাণ্ড ঘটানো সম্ভব নয়। জড়িত দোষীদের সকলের কঠোর শাস্তি চেয়েছেন তারা।

শিয়ালদহ আদালতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শাস্তির নির্দেশ দেওয়া হলেও তারা উচ্চ আদালতের(supreme court) দ্বারস্থ হন। তাদের দাবি, সিবিআইয়ের তদন্তে ত্রুটি রয়েছে।এই আবেদন নিয়ে নির্যাতিতার পরিবার প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা-মা। ১৭ মার্চ শুনানির দিন স্থির করা হয়। কিন্তু হাইকোর্টে এই মামলার শুনানি চেয়ে এবং দ্রুত শুনানির আর্জি জানিয়ে শুক্রবার ফের প্রধান বিচারপতি খন্নার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের আইনজীবী । কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, এই মামলাটিতে তাড়াহুড়োর প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। ১৭ মার্চই মামলাটির শুনানি হবে।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...