Thursday, June 18, 2026

৬ হাজার কোটি বিনিয়োগে শালবনিতে হবে পাওয়ার প্ল্যান্ট, খুশি জঙ্গলমহল

Date:

Share post:

সদ্যসমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জিন্দাল গ্রুপ ৬ হাজার কোটি বিনিয়োগ করে শালবনিতে পাওয়ার প্ল্যান্ট তৈরির কথা জানিয়েছে। আর এই খবরেই জঙ্গলমহলে খুশির হাওয়া।জিন্দাল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দালের এই ঘোষণায় আশার আলো দেখছেন এলাকার মানুষ।

বিশ্ববঙ্গ সম্মেলনে শালবনিতে ৮০০ মেগা ওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরির আশ্বাস দিয়েছেন জিন্দাল কর্ণধার। পরে আরও ১৬ হাজার কোটি লগ্নি করে ওই কেন্দ্রের ক্যাপাসিটি দ্বিগুণ করা হবে বলেও তিনি জানান। ফলে আশায় বুক বাঁধছেন শালবনির জমিদাতারা। কারণ তাঁরা মনে করেন, পাওয়ার প্ল্যান্ট তৈরি হলে সেখানে তাঁদের কর্মসংস্থান হবে।

দীর্ঘদিন ধরে শালবনিতে জিন্দালদের কারখানা গড়ার পদ্ধতি চলছে। যদিও এখনও পর্যন্ত তার সম্পূর্ণ বাস্তবায়ন বা কর্মসংস্থান শুরু হয়নি। তবে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে নতুন করে সজ্জন জিন্দালের এই ঘোষণার পর ফের আশার আলো দেখতে পাচ্ছেন জঙ্গলমহলের মানুষ। এক জমিদাতা অসিত মাহাত বলেন, ‘২০১৪ থেকে এখানে কারখানা হবে এবং এলাকার জমিদাতারা কাজ পাবেন বলে শুনেছি। তবে এবারই কলকাতায় বাণিজ্য সম্মেলনে সজ্জন জিন্দাল ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন এটা শোনার পর থেকে আমরা অত্যন্ত খুশি। যত দ্রুত এই কাজ বাস্তবায়িত হবে তত তাড়াতাড়ি আমরা কাজ পাব, উপকৃত হব। এখন সেই আশাতেই আছি।’

আরও পড়ুন- মেসির হাতে তুলে দেওয়া হল লাল-হলুদ জার্সি, চেন্নাইয়ান ম্যাচে তিন পয়েন্ট লক্ষ্য অস্কারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...

সিকিমের লাইফলাইনে ধস, দুর্ভোগে পর্যটক থেকে নিত্যযাত্রীরা

বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে সিকিমের (Sikkim) বিভিন্ন অংশে ভূমিধসের...