Saturday, June 13, 2026

দিল্লিতে কংগ্রেস ভোট কাটতেই চেয়েছিল! পরিকল্পনা ফাঁস করলেন সন্দীপ দীক্ষিত

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পুণরাবৃত্তি দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Assembly Election)। কংগ্রেসের আত্মঘাতী ভোট নীতিতে যেভাবে লোকসভায় দিল্লির সব আসনে জয়লাভ করেছিল বিজেপি, সেভাবেই দিল্লি দখল তাদের। কংগ্রেস যে আদতে আপ-এর (AAP) ভোট কেটেই নিজেদের শক্তিশালী করতে চেয়েছিল, নির্বাচনের ফলাফলের পরে তা স্পষ্ট করে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শিলা দীক্ষিত পুত্র সন্দীপ দীক্ষিত (Sandeep Dikshit)। তিনি নিজে পরাজিত হলেও আখেরে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পরাজয়ে যে তিনি খুশি তাও স্পষ্ট করে দিলেন।

আপের সঙ্গে বেইমানি লোকসভা নির্বাচনের (Loksabha Election) সময় থেকেই করে এসেছে রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস। লোকসভা নির্বাচনে কংগ্রেসকে দিল্লিতে খুঁজে পাওয়া যায়নি। বিধানসভা নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। কংগ্রেসের (Congress) ভোট শতাংশ মাত্র ৬ শতাংশের কাছাকাছি। সেখানে আপের ভোট শতাংশ (vote percentage) ৪৩ শতাংশের কাছাকাছি। বিজেপি ভোট শতাংশে সামান্য এগিয়ে, ৪৬ শতাংশ ভোট পেয়েই দিল্লি দখল করছে।

স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে কংগ্রেস-আপের ভোট মিললে বিজেপির পক্ষে দিল্লি দখল সম্ভব হত না। সেখানে সন্দীপ দীক্ষিতের (Sandeep Dikshit) দাবি, তাঁরা মনে করেছিলেন মোট ভোটের ১২ থেকে ১৩ শতাংশ ভোট তাঁরা পাবেন। যেটা সম্ভব হয়নি। তাঁর আরও দাবি, মানুষ হয়তো কংগ্রেসকে (Congress) ভোট দিতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস সরকার গড়ার জায়গায় থাকবে না ভেবে ভোট দেননি।

রাহুল গান্ধী (Rahul Gandhi) যেভাবে দিল্লি নির্বাচনের আগে আপের বদনাম করে আত্মঘাতী প্রচার চালিয়েছিলেন, তাতে স্পষ্ট ছিল কংগ্রেস বিজেপির থেকেও আপ-কে পরাজিত করতে বেশি আগ্রহী। কংগ্রেসের এই পদক্ষেপের সমালোচনায় মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের শিবসেনাও (Shivsena)। দলীয় মুখপাত্র সঞ্জয় রাউতের দাবি, আপ ও কংগ্রেসের প্রতিপক্ষ বিজেপি। বিজেপি যাতে ক্ষমতায় না আসে তার জন্যই দুই দল লড়েছে, অথচ আলাদাভাবে। যদি তারা একসঙ্গে লড়ত তবে গণনার প্রথম ঘণ্টাতেই বিজেপির পরাজয় নিশ্চিত হয়ে যেত।

নতুন দিল্লি (New Delhi) আসন থেকে কংগ্রেসের হয়ে লড়েছেন সন্দীপ দীক্ষিত (Sandeep Dikshit)। আপের প্রার্থী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। নির্বাচনের ফলাফল সামনে আসতেই সন্দীপের চাঞ্চল্যকর দাবি, কেজরিওয়ালের বিরুদ্ধে ক্ষমতা বিরুদ্ধ হাওয়া প্রবল। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কীভাবে তিনি এত ভোট পেলেন। কার্যত স্পষ্ট কেজরিওয়ালকে হারানোর জন্যই নতুন দিল্লি থেকে লড়েছিলেন কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত। নিজের পরাজয়ে দুঃখের থেকে অনেক বেশি খুশি তিনি হয়েছেন কেজরিওয়ালের পরাজয়ে।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...