Friday, April 3, 2026

নিউটাউনের নাবালিকার দেহ উদ্ধারে নজরে সিসিটিভি, শ্বাসরোধ করে খুন!

Date:

Share post:

নিউটাউনে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় একাধিক তথ্য সামনে এসেছে। এসেছে ময়নাতদন্তের (post mortem) রিপোর্ট। উঠেছে ধর্ষণের অভিযোগও। সিসিটিভি ফুটেজ (CCTV footage) খতিয়ে দেখে অপরাধী চিহ্নিত করার কাজ শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ।

ময়নাতদন্তের রিপোর্টে মিলেছে যৌনাঙ্গে আঘাতের চিহ্ন, নখের আঁচড়ও। আঁচড় রয়েছে নাবালিকার বুকেও। সম্পূর্ণ রিপোর্ট না হাতে আসলে বিষয়টি পরিষ্কার হবে না বলে জানিয়ে দিয়েছেন তদন্তকারীরা। রিপোর্ট থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে।

ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ফুটেজে (CCTV) ওই নাবালিকাকে দেখতে পেয়েছে। গৌরাঙ্গ নগর থেকে যাত্রাগাছি এলাকা পর্যন্ত রাস্তায় একটি বাইকে (bike) দুই যুবকের সঙ্গে তাকে দেখা গিয়েছে। পুলিশ বাগুইআটি, কেষ্টপুর-সহ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তদন্তকারীরা মনে করছেন দুই যুবককে পাওয়া গেলেই ঘটনার বিষয়টি জানা যাবে। শুক্রবার সকালে নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন ঝোপ থেকে কিশোরীর অর্ধনগ্ন দেহ উদ্ধার করে পুলিশ।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...