Friday, April 3, 2026

ম.র্মান্তিক! ডাম্পার পি.ষল শিশুকে, তুমুল বি.ক্ষোভ চাকদহে

Date:

Share post:

শনিবার মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল চাকদহ থানার রাওতারি বাজার এলাকা। সকালে এই এলাকায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাত বছরের শিশু কন্যার। ঘটনার পর মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ।

পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম প্রীতি ঘোষ (৭)। স্কুলে বেরোনোর সময় বাড়ির সামনে রাস্তায় দাড়িয়েছিল সে। সেই সময় আচমকাই দ্রুতগতিতে ছুটে এসে ডাম্পার তাকে ধাক্কা মেরে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট শিশুর। যানবাহনের গতি নিয়ন্ত্রণ না হওয়ার কারণে এই দুর্ঘটনা বলে দাবি বলে স্থানীয়রা বিক্ষোভ দেখান।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদহ থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। স্থানীয়রা এলাকায় যানবাহনের দ্রুত গতির অভিযোগ করলে পুলিশ জানায়, এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুন- সম্পর্কের টানাপোড়েন! ডানকুনির যুবক খুনে ভাড়াটে খুনি, সন্দেহ পুলিশের

 

 

 

 

 

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...