Wednesday, June 24, 2026

স্কুলছাত্রীর ব্যাগে প্রেগন্যান্সি কিট! নাবালিকাকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে

Date:

Share post:

সব ঠিকঠাকই ছিল। কিন্তু স্কুলছাত্রীর(school student) ব্যাগে প্রেগন্যান্সি কিট দেখে সন্দেহ হয় বাড়ির লোকের।তারা নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। কিছু পরেই ভেঙে পড়ে কিশোরী। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।সে জানায়,স্কুল থেকে ফেরার পথে তাকে ধর্ষণ করেছে এক টোটোচালক। জলপাইগুড়ি সদর ব্লক এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জলপাইগুড়ি(jalpaiguri) মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত টোটোচালক। পুলিশ অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত বিকেলে ওঅ গুণধর টোটোচালককে গ্রেফতার করে পুলিশ। ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত টোটোচালক এলাকারই বাসিন্দা। মাঝেমধ্যেই কিশোরীকে স্কুলে নিয়ে যেত টোটো করে। শনিবার ওই ছাত্রীর স্কুলের ব্যাগে প্রেগনেন্সি কিট পাওয়া যায়। জিজ্ঞসাবাদে কিশোরী জানায়, সপ্তাহদুয়েক আগে ওই টোটোচালক তাকে তিস্তা বাঁধ এলাকায় পার্কে নিয়ে যায়। চকোলেট খাওয়ায়। চকোলেট খাওয়ার পরে অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর দাবি, কাউকে একথা বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অন্তঃসত্ত্বা হয়েছে কিনা তা জানার জন্য প্রেগন্যান্সি টেস্ট কিট বাড়িতে পাঠায় অভিযুক্ত।ওই কিটই কিশোরীর পরিবারের লোকজন দেখে ফেলে।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...