Thursday, April 2, 2026

ফের ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতাকে দেওয়ার পক্ষে সওয়াল কল্যাণের

Date:

Share post:

দিল্লির ৭০ আসনের বিধানসভায় আপের প্রাপ্তি মাত্র ২২ আসন। আর এই ফলাফল তুলে ধরে ফের ইন্ডিয়া জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করলেন  সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।বিজেপির কাছে আপের পরাজয় প্রসঙ্গে কল্যাণ বলেন, ইন্ডিয়া জোটের শরিকরা এবার বুঝুক। বুঝে সুঝে যদি ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় তাহলে কাজের কাজ হবে।আর একটা যদি গাইড লাইন তৈরী হয়, সেটা সব শরিক যদি মানে তবে কিছু হবে আগামী দিনে।না হলে যেমন আছে তেমন চলবে।

রবিবার কোন্নগরে হাসপাতালের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর মন্তব্য, জাতীয় রাজনীতির ময়দানে থাকা অবিজেপি আদর্শের দলগুলিকে একসূত্রে বেঁধে ইন্ডিয়া জোটের মূল কাণ্ডারী বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যপাধ্যায়ই। তাঁরই আহ্বানে একছাদের নিচে এসেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি (শরদ পওয়ার) আপ, ডিএমকে-সহ মোট ১৭ দল।

তবে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা থাকবে না।রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন নিয়ে কল্যাণের ভবিষ্যদ্বাণী, ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপি ৩০টা আসনও পাবে না। ওদের বিরোধী দলনেতা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করে সারা ভারতবর্ষের কোনও মুখ্যমন্ত্রী সেভাবে কাজ করে না।যার ফলে যে যতই সমালোচনা করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন দিনের পর দিন বেড়েছে।আগামী দিনেও কমবে না,বাড়বে।

 

 

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...