Saturday, April 4, 2026

বারবার ভুল করলে ক্ষমা করা যায় না: পরিষদীয় বৈঠকে কড়া বার্তা তৃণমূল সভানেত্রী

Date:

Share post:

সম্প্রতি বিধায়কদের বেলাগাম মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছে দল। সোমবার, পরিষদীয় দলের বৈঠকে এই নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ”অনেকেই ভুল কথা বলে ক্ষমা চাইছে, চিঠি দিচ্ছে। কিন্তু বারবার কি ভুল করলে ক্ষমা করা যায়? বারবার ভুল করলে ছাড়া যায় না।”

এদিন অধিবেশন শুরুর আগে বিধানসভায় পরিষদীয় বৈঠক করেন মমতা। সেখানে ফের দলীয় শৃঙ্খলায় নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী। মালদহ, কোচবিহার, দুর্গাপুর আসানসোল-সহ একাধিক জেলার বিধায়ককে সতর্ক করেছেন দলনেত্রী। দলের কিছু মানুষের জন্য সম্মান নষ্ট হচ্ছে বলে, স্পষ্ট জানিয়ে দেন মমতা। অদূর ভবিষ্যতে এসব যে বরদাস্ত করা হবে না, তাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। নেত্রী বলেন, অনেকেই ভুল কথা বলে ক্ষমা চাইছে, চিঠি দিচ্ছে। কিন্তু বারবার কি ভুল করলে ক্ষমা করা যায়?  চার বিধায়কের নাম করেই বলেন, ”বারবার ভুল করলে ছাড়া যায় না। বারবার ক্ষমা করা যায় না।”

কোচবিহার থেকে কাকদ্বীপ দলের বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, আরও বেশি করে মানুষের কাছে যেতে, জনসংযোগ করতে। অন্যায় করে থাকলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন। এদিন দলীয় বিধায়কদের সতর্ক  করে তিনি বলেন, বিজেপি ভোটে জেতার জন্য ভিনরাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলবে। তাই সতর্ক থাকতে হবে সবাইকে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...