Friday, April 3, 2026

বরাবাটি স্টেডিয়ামে আলো নিভে যাওয়া নিয়ে মুখ খুলল ওড়িশা ক্রিকেট সংস্থা

Date:

Share post:

গতকাল কটকের বরাবাটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। সেই ম্যাচ চলাকালীন হঠাৎই নিভে যায় স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট। অন্ধকার হয়ে যায় স্টেডিয়াম। আর এই নিয়ে এবার মুখ খুলল ওড়িশা ক্রিকেট সংস্থা। জানা যাচ্ছে, এই ব্যপারে ওড়িশা ক্রিকেট সংস্থাকে শোকজ নোটিস পাঠিয়েছে ওড়িশা সরকার।

ঘটনার সূত্রপাত ম্যাচের বয়স তখন ৬.১ ওভারে তখন ভারতের রান ৪৮। ব্যাট করছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। তখনই হঠাৎ নিভে যায় ফ্লাডলাইটের আলো। কিছুক্ষণ অপেক্ষার পর যদিও তা জ্বলে ওঠে। কিন্তু ফের তা নিভে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিরক্ত হন রোহিত। আর এই নিয়ে ওড়িশা ক্রিকেট সংস্থা তরফ থেকে বলা হয়, “একটি জেনারেটর আচমকাই খারাপ হয়ে যায়। আমরা চাইছিলাম যত দ্রুত সম্ভব আরেকটি জেনারেটর চালু করতে। কিন্তু সেটা করতে গিয়ে কিছুটা দেরি হয়ে যায়। কারণ ওই টাওয়ার আর দ্বিতীয় জেনারেটরের মধ্যে প্লেয়ারদের গাড়ি দাঁড়িয়েছিল।“ গোটা ঘটনা ঘটে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ও ক্রীড়া মন্ত্রী সূর্যবংশী সুরয সামনে। ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন তারা। তাঁদের সামনেই যত বিপত্তি। তড়িঘড়ি রাজ্য ক্রিকেট সংস্থাকে শোকজও ধরিয়ে দিয়েছে ওড়িশা সরকার।

এই নিয়ে ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, “ফ্লাডলাইটে কেন সমস্যা হল, তার ব্যাখ্যা চেয়েছি। ক্রিকেট সংস্থা সমস্ত ব্যবস্থা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে।“

আরও পড়ুন- রানের খরা কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে কী বললেন রোহিত ?

 

 

 

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...