Sunday, June 14, 2026

বনকর্মীর গায়ে আচমকা ঝাঁপ ডোরাকাটার, মৈপীঠে লোকালয়ে বাঘের হানা

Date:

Share post:

দক্ষিণরায়ের আক্রমণ আতঙ্কে মৈপীঠ। রবিবার রাতেই লোকালয়ে ঢুকে পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার।এদিন সকালে কিশোরী মোহনপুর গ্রামে বনকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়(Tiger attack in Maipith)। কার্যত বাঘে- মানুষে টানাটানি চলতে থাকে। গুরুতর অবস্থায় কোনমতে বাঘের মুখ থেকে বনকর্মীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা যথেষ্ট গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, লাঠি নিয়ে বাঘ তাড়াতে গিয়ে এই বিপত্তি। রবিবার রাতেই বাঘের আগমনের খবর পেয়ে জাল দিয়ে গ্রাম ঘিরে ফেলা হয়েছিল। কিন্তু সোমবার সকালে নগেনাবাদে ডোরাকাটাকে খুঁজতে গিয়ে আচমকাই বাঘের সামনে পড়ে যান বনকর্মীরা। লাঠি দিয়ে রয়্যাল বেঙ্গলকে তাড়াতে গেলে সে রুদ্ধশ্বাস গতিতে এক বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে থাকা তাঁর বাকি সহকর্মীরা একদিকে লাঠি দিয়ে বাঘকে মারতে শুরু করেন অন্যদিকে আক্রান্ত কর্মীকে বাঘের মুখ থেকে টেনে বের করার চেষ্টা হয়। এরপর বাঘ সেখান থেকে পালিয়ে যায়। জখম কর্মীকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় নিয়ে আসা হচ্ছে। দক্ষিণরায়ের তল্লাশি চালাচ্ছে বন দফতর (Forest Department)।

Related articles

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...