Saturday, April 4, 2026

রামপুরহাটে উদ্ধার ৩২০ বস্তা বিস্ফোরক! নাশকতার ছক? খতিয়ে দেখছে পুলিশ

Date:

Share post:

বিপুল পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হল রামপুরহাটে (Rampurhat)। সোমবার রাতে একটি ট্রাক আটকে তল্লাশি চালানোর সময় ৩২০ বস্তা বিস্ফোরক পায় পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত  তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অত পরিমাণ বিস্ফোরক কোথায়, কী কারণে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ১০টা নাগাদ তারাপীঠ যাওয়ার রাস্তায় রামপুরহাটের (Rampurhat) কাছে মুনসুবা মোড় এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি ট্রাককে আটকানো হয়। তল্লাশিতে ট্রাকের ভিতর থেকে ৩২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়। মোট ১৬ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গাড়ির চালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। ওই অ্যামোনিয়াম নাইট্রেট পরিবহনের কোনও বৈধ কাগজ তাঁদের কাছে পাওয়া যায়নি। বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় দুজনকেই গ্রেফতার করা হয়। তাঁদের কথার সূত্র ধরে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। ট্রাকটি তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলা থেকে তারাপীঠ হয়ে ঝাড়খণ্ডের দেওঘরের সিরশিয়া যাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ।
আরও খবর: ম্যাকাউটে ছাত্রী মৃত্যুর ঘটনায় বাড়ছে বিক্ষোভ, বাতিল পরীক্ষা

বীরভূমের পুলিশ সুপার আমন দীপ জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কী কারণে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এর পিছনে কোনও নাশকতার ছক রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...