Wednesday, June 24, 2026

বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকার ট্রেনের বগিতে ধাক্কা ইঞ্জিনের, শিশুসহ জখম ৬

Date:

Share post:

সকাল সকাল দুর্ঘটনা (Train Accident) দিনহাটার বামনহাট স্টেশনে (Bamanhat ও)। দিক পরিবর্তনের সময় শিলিগুড়ি -ইন্টারসিটি এক্সপ্রেসকে (Siliguri -Intercity express) ধাক্কা দিল ইঞ্জিন। সংঘর্ষের জেরে ট্রেনের প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। দুর্ঘটনায় দুই শিশুসহ ৬ যাত্রী আহত । রেল পুলিশের তরফে তাদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নটা নাগাদ ১৫৪৬৮ ইন্টারসিটি এক্সপ্রেস শিলিগুড়ি যাওয়ার জন্য বামনহাট স্টেশনে দাঁড়িয়েছিল। সেই সময় ইঞ্জিন দিক পরিবর্তন করতে গিয়ে সজোরে ট্রেনের কামরায় ধাক্কা মারে। ঘটনা জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কীভাবে এই কাণ্ড ঘটলো তা খতিয়ে দেখছে রেল।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...