Saturday, April 4, 2026

র.ক্তক্ষরণ অব্যাহত শেয়ার বাজারে! প্রায় ১২০০ পয়েন্ট পতন সেনসেক্সের

Date:

Share post:

ফের রক্তক্ষরণ শেয়ার মার্কেটে। ট্রাম্পের ইস্পাত-অ্যালুমিনিয়াম পণ্যের উপরে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর পরেই হু হু করে পয়েন্ট পড়তে শুরু করেছে দালাল স্ট্রিটে। মঙ্গলবার দুপুরে ১১০০ পয়েন্টেরও বেশি পড়েছে সেনসেক্সের সূচক। এর জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে বিনিয়োগকারীদের।

মঙ্গলবার দুপুর সোয়া একটা নাগাদ ১২০০ পয়েন্টেরও বেশি নীচে নেমে যায় সেনসেক্সের সূচক। গতকালের তুলনায় সূচক কমে ১.৬১ শতাংশ। এর জেরে ৭.৬৮ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। ৩০০ পয়েন্ট পতন হয়েছে নিফটিতেও। গত ৫ দিন ধরে টানা লোকসানের শিকার হয়েছে ভারতের শেয়ার মার্কেট।

আজ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কেফিন টেক (১১৯.০৫ টাকা বা ১০.৩২%), এইচবিএল ইঞ্জিনিয়ারিং (৪৬.৮০ টাকা বা ৮.৮৫%), এলিকন ইঞ্জিনিয়ারিং (৪৩.০৫ টাকা বা ৮.৪৯%), গডফ্রে ফিলিপস (৪৫৫ টাকা বা ৮.১৫%), উনো মিন্ডা লিমিটেড (৮৬.৬ টাকা বা ৮.০৭ %)।

আরও পড়ুন-কৃষকের সার নিয়েও মিথ্যা তথ্য! কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের পর্দাফাঁস কীর্তি আজাদের 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...