Saturday, April 4, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচে কারা রয়েছেন দায়িত্বে? জানাল আইসিসি

Date:

Share post:

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ২৩ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচ। দুবাইতে মুখোমুখি ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচের দায়িত্বে কোন আম্পায়ার থাকবেন তা জানিয়ে দিল আইসিসি। আগেই এই প্রতিযোগিতায় কোন কোন আম্পায়ার ম্যাচের দায়িত্ব সামলাবেন তা আগেই জানিয়ে দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসির তরফে এবার জানানো হল গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন আম্পায়ারের হাতে থাকবে দায়িত্ব।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক ম্যাচের দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। এমনটাই জানিয়েছে আইসিসি। টিভি আম্পায়ার থাকবেন মাইকেল গঘ। অন্যদিকে চতুর্থ আম্পায়ার থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক ও ম্যাচ রেফারি থাকবেন ডেভিড বুন। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচের দায়িত্ব থাকবে রিচার্ড কেটলবোরো এবং শারফুদৌলা। সেই ম্যাচের টিভি আম্পায়ার জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ এবং ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফ্ট। তবে এক্ষেত্রে নজর ছিল ভারত-পাক ম্যাচেই। সেখানে দায়িত্বে আছেন রিচার্ড ইলিংওয়ার্থ। যিনি গত বছর টি-২০ বিশ্বকাপ, ২০২৩-এ ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আম্পায়ার ছিলেন। আর দুটি ক্ষেত্রেই জয়লাভ করে ভারত।

উল্লেখ্য, কোনও ভারতীয় আম্পায়ার থাকছেন না এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইসিসি টুর্নামেন্টে ভারতের দুজন ম্যাচ আধিকারিকের নাম ছিল। আম্পায়ার হিসেবে ছিলেন নীতীন মেনন । এবং ম্যাচ রেফারি হিসেবে ছিলেন জাভাগাল শ্রীনাথ। ব্যক্তিগত কারণে পাকিস্তানে গিয়ে আম্পায়ারিং করা থেকে নিজেকে সরিয়ে নেন নীতীন। অন্যদিকে জাভাগা শ্রীনাথও ব্যাক্তিগত কারণে সড়ে দাঁড়ান।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুমরাহকে নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষায় বোর্ড, তৈরি বিকল্পও

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...