Friday, April 3, 2026

মাধ্যমিকের পর জেইই মেন! রাজ্যের মধ্যে প্রথম পূর্ব বর্ধমানের দেবদত্তা

Date:

Share post:

অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হলেন পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি। এনটিএ স্কোর অনুযায়ী ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে দেবদত্তা।

পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বাসিন্দা দেবদত্তা মাঝি ২০২৩ সালেও ৬৯৭ নম্বর পেয়ে মাধ্যমিকেও প্রথম হয়েছিল। এবার অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষাতেও সে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। তাঁর এই সাফল্যে খুশি পরিবার সহ এলাকার বাসিন্দারাও।

কাটোয়া শহরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা দেবদত্তা মাঝি, তাঁর বাবা জয়ন্ত মাঝি – কলেজের অধ্যাপক, মা সেলি মাঝি (দাঁ)-কাটোয়ার দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের শিক্ষিকা।দেবদত্তা তাঁদের একমাত্র সন্তান। অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় সে এনটিএ স্কোর অনুযায়ী মোট ৯৯.৯৯ শতাংশ নাম্বার পেয়েছে।এনটিএ স্কোর অনুযায়ী বিষয় ভিত্তিক তাঁর নম্বর হল – ফিজিক্সে ১০০%,কেমিস্ট্রিতে পেয়েছে ৯৯.৯৯%, ম্যাথামেটিকসে পেয়েছে ৯৯.৯৮%।

দেবদত্তা এখন উচ্চমাধ্যমিকের প্রস্তুতিতে ব্যস্ত তাই পরিবারের সঙ্গে সাফল্যের আনন্দ ভাগ করে নিলেও পড়াশোনায় ফাঁকি দিতে নারাজ। এই সাফল্যের পর দেবদত্তার মা শেলী দাঁ জানিয়েছেন,আমার মেয়ে এখন খুব ব্যস্ত সে উচ্চমাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছে,তবে আমার আশা ছিল এই সাফল্য সে পাবেই।গত ২৯ জানুয়ারি জয়েন্ট পরীক্ষা দিয়েছিল দেবদত্তা।রেজাল্ট বের হতেই ঘরের মধ্যে একটা আলাদা রকমের অনুভূতি ছড়িয়ে পড়েছে।অনেকে ফোন করতে শুরু করেছেন।তবে আমি একটাই কথা বলি দেবদত্তা তাঁর পরিশ্রমের ফল পেয়েছে।

আরও পড়ুন- মোবাইল চুরি বিভ্রাট! হুমায়ুন কবিরের আচরণে ক্ষুব্ধ অধ্যক্ষ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...