Saturday, April 4, 2026

মার্চেই পৃথিবীতে ফিরছেন সুনিতা! সুখবর শোনালো নাসা-স্পেসএক্স

Date:

Share post:

ক্ষমতায় এসেই মহাকাশ গবেষণা নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনায় সরব হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেখানেই এলন মাস্কের স্পেসএক্স-কে (SpaceX) তিনি দায়িত্ব দিয়েছিলেন প্রযুক্তিগত ত্রুটিতে মহাকাশে আটকে পড়া দুই বিজ্ঞানী সুনিতা উইলিয়াম (Sunita Williams) ও বুচ উইলমোরকে (Butch Wilmore) ফিরিয়ে আনার। এবার মাস্কের (Elon Musk) সহযোগিতাতেই এক মাসের মধ্যে পৃথিবীতে ফিরতে পারবেন সুনিতা।

আগামী মার্চের শেষে সুনীতাদের নিয়ে পৃথিবীতে ফিরতে পারে স্পেসএক্সের (SpaceX) বিশেষ যান – ড্রাগন ক্যাপসুল (Dragon Capsule)। এর আগে জানা গিয়েছিল এপ্রিলের শুরুতে হয়তো তাঁরা ফিরে আসতে পারেন। তবে এ বার সেই সময়কে আরও কমপক্ষে ১৪ দিন এগিয়ে আনার পরিকল্পনা মার্কিন মহাকাশ সংস্থা নাসার (NASA)।

গত সপ্তাহেই সুনীতা এবং বুচের মহাকাশে থাকার মেয়াদ ৮ মাস পেরিয়েছে। নাসার (NASA) তরফে জানানো হয়েছে ১২ মার্চ ক্র ড্রাগন ক্যাপসুল (Dragon Capsule) পাঠানো হবে। সেটিতে করেই সুনীতারা পৃথিবীতে ফিরে আসবেন।

গত বছরের মে মাসে বোয়িং স্টারলাইনার (Starliner) রকেটে চেপেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। মাত্র আটদিনের কাজ ছিল তাঁদের। পৃথিবীতে তাঁদের ফেরার কথা ছিল ২০২৪-এর জুন মাসেই। কিন্তু রকেটে যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের ফেরা বিলম্বিত হয়েছে। ট্রাম্পের নির্দেশে এবার তাদের ফেরা নিশ্চিত করেছে নাসা (NASA)।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...