Saturday, April 4, 2026

State Budget: অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল, শিক্ষা থেকে নারী ও শিশুদের জন্য বরাদ্দ

Date:

Share post:

কেন্দ্রের সরকার যেখানে দেশের মানুষকে শিক্ষায় বরাদ্দ কমিয়ে শিক্ষা ব্যবস্থাকে তলানিতে নিয়ে যেতে চাইছে সেখানে বাংলার সরকার শিক্ষাখাতেই বিপুল বরাদ্দের ঘোষণা করল। সেই সঙ্গে শিশু শিক্ষা ও শিশুদের সামগ্রিক সুস্থতা রক্ষায় অঙ্গনওয়াড়ি (ICDS worker) কেন্দ্রের কর্মীদের পরিষেবা দেওয়ার জন্য অতিরিক্ত বরাদ্দ করা হল। সেই সঙ্গে বিপুল বরাদ্দ হল নারী ও শিশু কল্যাণে।

এবারের রাজ্য বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ স্কুল শিক্ষা (school education) ও উচ্চশিক্ষায় (higher education) আলাদভাবে বরাদ্দ ঘোষণা করা হয়। বিদ্যালয় শিক্ষায় বরাদ্দ করা হয় ৪১ হাজার কোটি টাকা। আবার উচ্চ শিক্ষায় বরাদ্দ হয় ৬,৫৯৩.৭৯ কোটি টাকা। এবারের রাজ্য বাজেটে নারী ও শিশু কল্যাণে বরাদ্দ করা হয় ৩৮,৭৬২ কোটি টাকা। বাজেট অধিবেশনের শুরুতেই অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) প্রথমেই আন্তর্জাতিক নারী দিবসের উল্লেখ করেন। স্পষ্টত নারীর উন্নয়নের প্রতি গুরুত্বে বাংলার মনোভাব ব্যক্ত করেন তিনি।

শিক্ষার পাশাপাশি শিশু শিক্ষাকেন্দ্রের উন্নয়নে জোর দিতে অঙ্গনওয়াড়ির কর্মীদের উপর নির্ভরশীলতা বাড়ানোর পরিকল্পনা রাজ্য সরকারের। মুর্শিদাবাদের প্রশাসনিক সভা থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের জন্য মোবাইলের (mobile) ব্যবস্থা করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মোবাইলের জন্য এবার বাজেটে (State Budget 2025) বরাদ্দ করা হল। আশা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ৭০ হাজার স্মার্টফোন কেনার জন্য বরাদ্দ করা হল ২০০ কোটি টাকা।

সামগ্রিক স্বাস্থ্যখাতেও (health sector) বরাদ্দ ঘোষণা করা হল রাজ্য বাজেটে। বুধবার বাজেট ঘোষণায় ২১,৩৫৫ কোটি বরাদ্দ করা হয় স্বাস্থ্য পরিষেবায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...