Saturday, April 4, 2026

গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে টাকা লুঠ! চাঞ্চল্য হাওড়ায় 

Date:

Share post:

হাওড়ার আলমপুরে একটি রাষ্ট্রয়াত্ত ব্যঙ্কের ATM থেকে টাকা লুঠ। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে আন্দুল রোডের ধারে আমলপুরে ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম কাউন্টারে লুঠপাট চালায় দুষ্কৃতীরা।

জানা গিয়েছে এদিন ভোররাতে গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। সকালে রাস্তায় মেশইনের কাটা অংশ পড়ে থাকতে দেখেন সাধারন মানুষজন। লুঠের পর মেশিনে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় সিসি ক্যামেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। কত পরিমান টাকা খোয়া গেছে তা এখনও স্পষ্ট নয়। ব্যাংকের আধিকারিকরা খতিয়ে দেখছেন বলে জানিয়েছে পুলিশ। এর পেছনে সংগঠিত কোনও গ্যাং আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- বাড়িতে বাবার মৃতদেহ! পিতৃশোকের মধ্যেই চোখের জল আটকে মাধ্যমিক পরীক্ষা দিল মুসকান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...