Tuesday, June 23, 2026

বকেয়া অর্থে ছাড় নয়, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে স্পষ্ট বার্তা আদানি গোষ্ঠীর

Date:

Share post:

অন্ধকারে ডুবতে বসেছে বাংলাদেশ (Bangladesh power supply)! পদ্মাপাড়ে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কর বা বকেয়া অর্থে কোনও ছাড় দিতে রাজি নয় ভারতের আদানি গোষ্ঠী। ঢাকার অনুরোধ নাকচ করে স্পষ্ট বার্তা দিয়েছে গৌতম আদানির সংস্থা আদানি পাওয়ার (Adani Power)। বিপাকে ইউনূস সরকার।

২০১৭ সালের চুক্তি অনুসারে, ঝাড়খণ্ডের গোড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সারা বাংলাদেশে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করে আদানি গোষ্ঠী। ২৫ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের কাছে আদানিদের বিদ্যুতের খরচ বাবদ বকেয়া রয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি। এই বিপুল বকেয়ার কথা মাথায় রেখে এবং শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় সরবরাহের পরিমাণ অর্ধেক করার কথা জানিয়েছিল ঢাকা (Bangladesh power development board)। গত নভেম্বর থেকে বাংলাদেশে একটি ইউনিট চালু রেখেছিল আদানি পাওয়ার(Adani Power)। পাশাপাশি বিপুল বকেয়া পরিশোধের জন্য গৌতম আদানির সংস্থার কাছ থেকে ক্রমাগত তাড়া দেওয়া হচ্ছে ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকারকে। কিন্তু টাকা মেটানোর পরিবর্তে গ্রীষ্মকালীন চাহিদার কথা মাথায় রেখে আদানি পাওয়ারকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ করেছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (BPDB)। সূত্রের খবর এবার আর এই অনুনয় মানতে রাজি নয় ভারতের বিদ্যুৎ সংস্থা। এখানেই শেষ নয় বাড়তি কর ছাড় এবং মোট বকেয়া অর্থে ছাড়ের অনুরোধও করেছিল ঢাকা। সূত্র বলছে, আদানিরা এ বার বাংলাদেশকে সামান্যতম ছাড় দিতেও রাজি হয়নি।অক্টোবরেই প্রতিবেশী রাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছিল, টাকা না-মেটালে চুক্তির শর্ত মেনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। বিপিডিবি-র কোনও কর্তা এ বিষয়ে মন্তব্য করতে চাননি। আগামী মঙ্গলবার বৈঠক হওয়ার কথা রয়েছে। কী সিদ্ধান্ত গৃহীত হয় সেটাই দেখার।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...