Tuesday, June 23, 2026

শামির হাতেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য ভারতের, ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর

Date:

Share post:

মহম্মদ শামির ওপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন গ্রিনস্টোন লোবো নামে এক জ্যোতিষী। দীর্ঘ এক বছর পর চোট সারিয়ে টিম ইন্ডিয়ার দলে সুযোগ পেয়েছেন শামি। শামিকে এখনও চেনা ফর্মে দেখা যায়নি। তবে এই শামির হাতেই নাকি খুলে যাবে ভারতের ভাগ্য । এমনটাই জানান ওই জ্যোতিষী। কারণ চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই যশপ্রীত বুমরাহ।

এই নিয়ে ওই জ্যোতিষী বলেন, “ ‘শামির রাশিফলে একটা দুর্দান্ত উত্থান দেখা যাচ্ছে। শামির জন্ম ১৯৯০ সালে। তখন প্লুটো নিজের ঘরে ছিল। প্লুটো ভীষণ শক্তিশালী গ্রহ। যে কোনও মানুষকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে। শামির নেপচুন গ্রহও বেশ শক্তিশালী। এই গ্রহের প্রভাবে ওর সব শত্রুরা ধ্বংস হয়ে যায়। ওর শুক্র এবং মঙ্গলের যোগও দারুণ। সব মিলিয়ে শামির রাশিফল খুবই ভাল। বাউন্স এবং রিভার্স সুইং কার্যকর করতে সাহায্য করে শুক্র। মঙ্গলের অবস্থানের উপর নির্ভর করে পরিশ্রম করার ক্ষমতা। তাই এই দুই গ্রহের সংযোগ ভাল হলে বিপক্ষকে ধ্বংস করে দেওয়া যায়। শামির সেই শক্তি রয়েছে।“

এরপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত আর শামির ভবিষ্যৎ নিয়ে গ্রিনস্টোন লোবো বলেন, “ ভারতীয় দলের সাফল্য অনেকটাই নির্ভর করছে শামির উপর। ভারতকে চ্যাম্পিয়ন হতে হলে শামিকে জ্বলে উঠতে হবে। ওর রাশিফল বলছে, বড় প্রতিযোগিতায় জয়ের অংশ হবে। শামিকে ছাড়া ভারতের ফল ভাল হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে না। শামিকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে না ভারত।“

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। যেখানে প্রতিপক্ষ বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি ভারতের সামনে পাকিস্তান। ২ মার্চ টিম ইন্ডিয়ার সামনে নিউজিল্যান্ড।

আরও পড়ুন- অসুস্থ মোহনবাগান সচিব, স্থগিত মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির মিটিং

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...