Wednesday, June 24, 2026

সার্ভে পার্কে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে জালিয়াতি, গায়েব লক্ষাধিক টাকা

Date:

Share post:

কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম (SBI ATM) থেকে টাকা তুলতে গিয়ে বিপত্তি! এটিএম-এর টোল ফ্রি নাম্বারে প্রতারণার অভিযোগ। সার্ভে পার্কে (Survey Park Area) এলাকায় SBI এটিএম-এ টাকা তুলতে গিয়ে কার্ড আটকে যায় অভিযোগকারীর। বুথের মধ্যে থাকা টোল ফ্রি নাম্বারে (Toll free no) ফোন করতেই দু’ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা। তদন্তে নেমেছে সার্ভে পার্ক থানার পুলিশ (Survey Park Police)।

খাস কলকাতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে টোল ফ্রি নম্বর ঢেকে দিয়ে জাল নম্বর দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতারিত দুই গ্রাহক। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সার্ভে পার্ক থানা এলাকার কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়ে বিপত্তিতে পড়েন দুই গ্রাহক। অভিযোগ, এটিএম এ কোন নিরাপত্তা রক্ষী ছিলেন না। টাকা তোলার জন্য পিন দেওয়ার পরেও টাকা না বেরিয়ে কার্ড আটকে যায়। এরপর বুথে থাকা ট্রোল ফি নম্বরে (Toll free no) ফোন করেন তাঁরা। ফোন কল থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী, মোবাইলের নানা অপশনের ক্লিক করার কয়েক ঘণ্টার মধ্যে অভিযোগকারীদের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। তদন্ত নেমে পুলিশ জানিয়েছে বুথের ভেতরে ব্যাংকের আসল টোল ফ্রি নম্বর আড়াল করে নিজেদের নম্বর রেখে দিয়েছিল জালিয়াতরা। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমে এমন ঘটনা ঘটায় চিন্তায় এসবিআই গ্রাহকরা। এর পাশাপাশি হাওড়ায় আন্দুল রোডের ধারে এটিএম-এর মেশিন কেটে রাস্তায় ফেলে রাখার ঘটনাও ঘটেছে।

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...