Friday, April 3, 2026

দুই থেকে তিন হচ্ছেন পরম- পিয়া, সুখবর শেয়ার সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

প্রেম দিবসের পরের দিন সকালেই নিজেদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তের কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন পিয়া চক্রবর্তী। বাবা হতে চলেছেন টলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা -পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। শনিবার সকালে সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে সুখবরের কথা জানালেন সকলকে। এরপর থেকেই সমাজমাধ্যম জুড়ে শুধুই শুভেচ্ছার বন্যা।

দুই পোষ্য বাঘা ও নীনাকে সঙ্গে নিয়েই নতুন সদস্য আসার খবর দিলেন পরমপত্নী পিয়া। হ্যাশট্যাগে লিখলেন ‘বেবি অন দ্য ওয়ে’। ২০২৩ সালের নভেম্বর মাসে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সই বিয়ে সারেন পরম-পিয়া। তাদের সম্পর্কের কথা জানাজানি হতে একাধিক কটাক্ষ আর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে দুজনকেই। তবে সেসব এখন অতীত। পিয়া জানিয়েছেন, জুন মাসেই নতুন মানুষ পৃথিবীর আলো দেখতে চলেছে। যদিও অভিনেতা পরিচালকের কাছ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘এই রাত তোমার আমার’। প্রিমিয়ারে হাজির ছিলেন পিয়াও। দম্পতি বরাবরই জানিয়েছেন তারা সবার আগে খুব ভালো বন্ধু। এবার সেই বন্ধুত্বের সংসারে ভালবাসার উপহার আসার প্রহর গুনছেন তারকা জুটি।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...