Tuesday, March 17, 2026

মেট্রো স্টেশনে প্রেমিকের সঙ্গে অন্য তরুণী! ধুন্ধুমার কাণ্ডে অবাক সবাই

Date:

Share post:

এমনভাবে মুখোমুখি হতে হবে বোধহয় ভাবেননি। অন্য এক তরুণীর সঙ্গে প্রেমিককে দেখলেন প্রেমিকা। মেট্রো স্টেশনে ভালবাসার মানুষকে অন্য এক জনের সঙ্গে হাত ধরে ঘুরতে দেখে কার্যত অবাক প্রেমিকা।

এরপরই শুরু ধুন্ধুমার ঘটনা! প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময়, তারপর হাতাহাতি। সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। ভিডিয়োটি দেশের মধ্যেই একটি মেট্রো স্টেশনে তোলা হলেও সেটি কোন শহরের তা স্পষ্ট নয়। ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি।

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রেমিককে অন্য একটি মেয়ের সঙ্গে দেখার পর লাল জামা পরা এক তরুণী স্টেশনের ভিতরে সিঁড়ির সামনে দাঁড়িয়ে মুখোমুখি হন প্রেমিকের। তাদের মধ্যে উঁচু গলায় তর্ক বিতর্ক শুরু হয়। একটা সময় লাল জামা পরা ক্ষিপ্ত বান্ধবী তার প্রেমিককে ধাক্কা দিয়ে থাপ্পড় মারতে থাকেন। পাল্টা জবাবে প্রেমিকও তরুণীকে জোরে ঠেলে দিতেই তিনি সজোরে মাটিতে পড়ে যান। আশপাশে থাকা যাত্রীরা কেউ কেউ তাদের থামানোর চেষ্টা করেন। আবার কেউ ঘটনার ভিডিয়ো করতে শুরু করেন।

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...