Saturday, June 27, 2026

মর্মান্তিক, যোগীরাজ্যে পণ না পেয়ে নববধূকে এইচআইভির ইঞ্জেকশন !

Date:

Share post:

ফের শিরোনামে যোগীরাজ্য। আবার মর্মান্তিক পরিণতি। বিয়েতে লাখ লাখ টাকা পণ দেওয়া সত্ত্বেও শ্বশুর বাড়ির চাহিদা মেটেনি। শুরু হয় অত্যাচার। শেষে স্বামী-শাশুড়ি ও দেওর মিলে নববধূর শরীরে ফুটিয়ে দিল এইচআইভি সংক্রমণ হয় এমন ইঞ্জেকশন। উত্তরপ্রদেশেরে সাহারনপুরের এই ঘটনায় শিহরে উঠেছে গোটা দেশ।

যোগীরাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠল আর একবার। তার কারণ, স্থানীয় পুলিশ মেয়ের পরিবারের এফআইআরটিও নেয়নি। বাংলায় কোথাও অপমৃত্যু হলেই বিজেপি সে নিয়ে রাজনীতি করতে শুরু করে। এই ঘটনার জবাব কে দেবে? বিয়ের সময় ছেলেকে দেওয়া হয়েছিল নামি মডেলে এসইউভি গাড়ি, ১৫ লাখ নগদ। সব মিলিয়ে বিয়ের খরচ প্রায় ৫০ লক্ষের কাছাকাছি। তারপরেও আরও চাই। প্রতিদিনের গঞ্জনা এবং লাঞ্ছনা শেষে এমন পরিণতির কথা কেউ ভাবতেও পারেনি। বিয়ের একমাসের মধ্যে বউকে শ্বশুর বাড়িতে থেকে বেরও করে দেওয়া হয়। পঞ্চায়েতের মধ্যস্থতায় মেয়ে বাড়িতে ঢুকলে অত্যাচার আরও বাড়ে।

এবার দাবি আরও বড় এসইউভি। আরও ১০ লাখ টাকা নগদ। তা না মেলায় দেওয়া হয় ভয়াবহ এইচআইভির ইঞ্জেকশন। তারপরেই এইচআইভি পজিটিভ হয় ওই তরুণী। আদালতে মামলা চলছে। নির্যাতিতা পরিবারের ভরসা এখন তারাই। ডবল ইঞ্জিনের যোগী রাজ্যে মহিলাদের উপর অত্যাচার প্রতিদিন বেড়েই চলেছে। প্রশাসন নির্বিকার।

দিল্লির মহিলা কমিশন কী জেগে ঘুমোচ্ছে! বাংলায় কিছু হলেই এত তৎপরতা এবং ক্যামেরা সঙ্গী করে নিয়ে নানা ডায়ালগ। বিজেপি নেতারা কী বলবেন?

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...