Saturday, April 4, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে, এবার চোট রিজার্ভে থাকা এক ব্যাটারের

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি । তবে তার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছেন রিজার্ভে থাকা যশস্বী জসওয়াল। জানা যাচ্ছে, মুম্বইয়ের হয়ে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলার কথা ছিল এই তরুণ ওপেনারের। গোড়ালিতে চোট পাওয়ায় তাঁর খেলার সম্ভাবনা নেই। যদিও যশস্বীর চোট পাওয়ায় সরাসরি কোন কোন প্রভাব পরবে না টিম ইন্ডিয়া শিবিরে।

সূত্রের খবর, আপাতত যশস্বীর গন্তব্য বেঙ্গালুরুরতে। বিসিসিআইয়ের এনসিএ তে যাবেন তিনি। জানা যাচ্ছে, সোমবারই বেঙ্গালুরুতে উড়ে যাবেন যশস্বী। ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহও সেখানেই রিহ্যাব করছেন।

যশস্বী চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে নেই। তাঁকে রাখা হয়েছে রিজার্ভ সদস্য হিসাবে। ১৫ জনের ভারতীয় দলের কোনও ব্যাটার চোট পেলে তিনি দুবাই যেতেন। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে প্রয়োজন হলেও তাঁর পক্ষে দুবাই যাওয়া সম্ভব হবে না। বিসিসিআই সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে যশস্বীর ফিট হওয়ার সম্ভাবনা নেই। ফলে রিজার্ভ হিসাবে অন্য কোনও ব্যাটারকে বেছে নিতে হবে অজিত আগারকারদের।

আরও পড়ুন –লিগ-শিল্ড থেকে দূর আর এক ধাপ, দলের জয়ে খুশি হলেও সতর্ক মোলিনা

 

 

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...