Sunday, June 7, 2026

পুলিশ-প্রশাসন কর্তাদের ডিউটির মেয়াদ বাড়ল, শিবরাত্রির পরেও চলবে কুম্ভ?

Date:

Share post:

চলতি বছরে ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে কুম্ভমেলা। উত্তরপ্রদেশ সরকারের দাবি, এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি পুণ্যার্থী ডুব দিয়েছেন ত্রিবেণিসঙ্গমে। এত পুণ্যার্থীর চাপে বার বার বিশৃঙ্খলা তৈরির অভিযোগও উঠেছে।

২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রির দিনেই প্রয়াগরাজে শেষ হওয়ার কথা ছিল মহাকুম্ভের। জল্পনা, সেই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। শিবরাত্রির পরেও চলতে পারে মহাকুম্ভ। পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের ডিউটির মেয়াদ বাড়িয়েছে যোগী আদিত্যনাথ সরকার। তার পরেই শুরু হয়েছে জল্পনা।
উত্তরপ্রদেশ সরকারের একটি সূত্র বলছে, কুম্ভমেলার জন্য আগে পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডিউটি দেওয়া হয়েছিল। সেই মেয়াদই বৃদ্ধি করে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। তার পরেই প্রশাসনের একটি সূত্রের দাবি, কুম্ভের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

কুম্ভে মৌনী অমাবস্যায় পুণ্যস্নানের সময় পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সরকারি হিসাবে ৩০ জন। বেশ কয়েক বার আগুন লেগেছে মেলাপ্রাঙ্গণে। তাতে যদিও কেউ হতাহত হননি। কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ দিয়েছেন বহু জন। ভিড়ের চাপে রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে পথে রাত কাটিয়েছেন হাজার হাজার পুণ্যার্থী। যানজটের আঁচ পৌঁছয় প্রতিবেশী বিহার এবং মধ্যপ্রদেশেও। পথে আটকে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। শনিবার নয়াদিল্লি স্টেশনে প্রয়াগগামী ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। পদপিষ্ট হয়ে প্রাণ হারান শিশু, মহিলা-সহ ১৮ জন। আহত হন বহু।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...