Saturday, June 20, 2026

‘বাসন্তী’কে বিয়ে করতে চেয়ে মোবাইল টাওয়ারের মাথায় ইংরেজবাজারের ‘বীরু’

Date:

Share post:

একেবারে শোলে সিনেমার দৃশ্য। শুধু বীরু উঠেছিল জলের ট্যাঙ্কে আর আধুনিক বীরু চড়েছেন মোবাইল টাওয়ার। আর তা নিয়ে হুলুস্থুল মালদহের (Maldah) ইংরেজ বাজারে। পুলিশ (Police) ও দমকলের (Fire Brigade) প্রচেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়েছে।

রবিবার বিকেল পাঁচটা নাগাদ মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে পড়েন ইংরেজবাজার থানার বাগবাড়ি বিনপাড়া এলাকার যুবক বাবুলাল মণ্ডল। সেখানেই মদ্যপান করে প্রেমিকাকে বিয়ের দাবিতে চিৎকার করতে থাকেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভিড় জমে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা চিৎকার করে তাকে মোবাইল টাওয়ার থেকে নামতে বলেন। কিন্তু গ্রামবাসীদের সব চেষ্টায় বৃথা হয়।

খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। ঘটনাস্থলে যান পুলিশ ও দমকল বাহিনী। পুলিশ ও দমকল বাহিনীর (Fire Brigade) চেষ্টায় রাতে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়।
আরও খবর: ইটের বদলে পাটকেল! দিব্যেন্দুকে নিশানা করে বিজেপিতে প্রশ্নের মুখে জগন্নাথের স্ত্রীর বদলি

স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি তরুণীর সঙ্গে প্রণয় রয়েছে বাবুলালের। এক বছর ধরে বাড়িতে বিয়ের কথা বললেও কেউ কর্ণপাত করেননি বলে অভিযোগ তরুণের।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...