Wednesday, June 24, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে অনন্য নজিরের সামনে কোহলি

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন । তারপরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। আর ট্রফি নামার আগে অনন্য নজিরের সামনে বিরাট কোহলি। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় ১৩টি ম্যাচ খেলে ৮৮.১৬ গড়ে কোহলির সংগ্রহ ৫২৯ রান। যদি এই টুর্নামেন্টে ২৬৩ রান করতে পারেন কোহলি , তাহলেই গড়বেন নতুন রেকর্ড। এক্ষেত্রে ভেঙে দেবেন ক্রিস গেইলের রেকর্ড । চ্যাম্পিয়ন্স ট্রফির রান সংগ্রাহকদের তালিকায় বিরাট এখন রয়েছেন ১১তম স্থানে। বিশ্বরেকর্ড গড়তে হলে ১০ জনের রান টপকাতে হবে তাঁকে।

এই টুর্নামেন্টে সব চেয়ে বেশি রান রয়েছে গেইলের দখলে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ১৭টি ম্যাচ খেলে করেছেন ৭৯১ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। ২২টি ম্যাচে তাঁর সংগ্রহ ৭৪২ রান। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফির ১০টি ম্যাচে করেন ৭০১ রান। তালিকায় চতুর্থ স্থানে কুমার সাঙ্গাকারা। ২২টি ম্যাচে ৬৮৩ রান রয়েছে তাঁর। পঞ্চম স্থানে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক ১৩টি ম্যাচে করেছেন ৬৬৫ রান।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। ২ মার্চ টিম ইন্ডিয়ার সামনে নিউজিল্যান্ড।

আরও পড়ুন- মহামেডানকে হারিয়ে কী বললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো ?

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...