Wednesday, June 24, 2026

ট্রাম্পের সিদ্ধান্তে অনুদান স্থগিত, রাষ্ট্রসঙ্ঘের আশঙ্কা এইডসে মৃত্যু হবে কয়েক লক্ষ মানুষের !

Date:

Share post:

হোয়াইট হাউসে দ্বিতীয় বারের জন্য প্রবেশ করেছেন। আর শুরুতেই বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক অনুদান দেওয়া স্থগিত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রসঙ্ঘের আশঙ্কা, ট্রাম্পের এই সিদ্ধান্তে কয়েক লক্ষ মানুষ এইডসে মারা যেতে পারেন।

‘ইন্টারন্যাশনাল স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে আর্থিক অনুদান দিয়ে থাকে আমেরিকা। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প এই অনুদান তিন মাসের জন্য স্থগিত রাখার কথা জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত প্রসঙ্গে রবিবার রাষ্ট্রসঙ্ঘের রোগ নিরাময় সংক্রান্ত অভিযানের প্রধান জানান, অনুদান বন্ধ হওয়ায় বিশ্বে কয়েক লক্ষ মানুষ এইডসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। বিষয়টি সম্পর্কে অবহিত মার্কিন সংস্থাটিও।

জানা গিয়েছে, মার্কিন ওই অনুদানে উপকৃত হতেন প্রায় ২ কোটি এইডস রোগী। সাহায্য পেতেন ২ লক্ষ মানুষ। অনুদান বন্ধ হয়ে গেলে আগামী পাঁচ বছরে ৬০ লক্ষেরও বেশি মানুষ এইডসে মারা যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য ট্রাম্প প্রশাসন জানিয়েছে, কিছু জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে তারা অনুদান দেওয়া বন্ধ করছে না। আফ্রিকার স্বাস্থ্যকর্মীদের অবশ্য দাবি, তারা ইতিমধ্যেই বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...