Saturday, April 4, 2026

সুর নরম বোর্ডের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট-রোহিতদের সঙ্গে থাকতে পারবে তাদের পরিবার

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে তাঁদের পরিবার। এমনটাই সূত্রের খবর। বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর, একাধিক কড়ে নিয়ম আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম হল ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবেন না তাদের পরিবার। তবে সূত্রের খবর, সুর নরম করেছে বিসিসিআই। ক্রিকেটারদের কাছে যেতে পারবে পরিবার। তবে রয়েছে একটি শর্ত।

অজি সফরে ব্যর্থতার পর নানা বিষয়ে কড়া ব্যবস্থান নিয়েছে বিসিসিআই। দশদফা ‘ফতোয়া’ জারি করা হয়। তারমধ্যে অন্যতম ছিল স্ত্রী-পরিবার নিয়ে বিদেশ সফরে না যাওয়ার বিষয়টি। যেখানে বলা হয়, যদি ৪৫ দিনের বিদেশ সফর থাকে, তাহলে স্ত্রীরা মাত্র দুসপ্তাহ থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। তার বেশি থাকার ছাড়পত্র পাওয়া যাবে না। এক্ষেত্রে সে নিয়মে চ্যাম্পিয়ন্স ট্রফির সফরে ক্রিকেটারদের সঙ্গে যেতে পারেনি তাদের পরিবার। এ ক্ষেত্রে যে হেতু এই প্রতিযোগিতার দিন অনেক কম, তাই বিসিসিআই জানিয়ে ছিল পরিবার সঙ্গে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা।

তবে সূত্রের খবর এই নিয়ে এবার সুর নরম করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচের জন্য দুবাইয়ে যাওয়ার অনুমতি পাবেন ভারতীয় ক্রিকেটারদের পরিবার। তবে সেটা কোন ম্যাচ, তা পরিষ্কার করে জানানো হয়নি। কোন ম্যাচে তাঁরা যাবেন, সেটা ক্রিকেটারেরা ঠিক করবেন। বোর্ডের কাছে ক্রিকেটারদের লিখিত ভাবে জানাতে হবে কোন ম্যাচে কার পরিবারের সদস্যেরা দুবাই যাবেন। তার পর বোর্ড অনুমতি দেবে।

সম্প্রতি এক সিনিয়র ক্রিকেটারও দুবাইয়ে স্ত্রী-পরিবার নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। সেটা অবশ্য সেটা নাকচ হয়ে যায়।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...