Saturday, June 27, 2026

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব রাজ্যের, ১০ হাজার কর্মসংস্থান নারায়ণা হাসপাতালে: শিলান্যাসে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব এনেছে রাজ্য সরকার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ হাজার কর্মসংস্থান হবে। বৃহস্পতিবার, নিউটাউনে দেবী শেঠীর (Devi Prasad Shetty) নারায়ণা হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “স্বাস্থ্যে বিপ্লব এনেছে রাজ্য সরকার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে। প্রায় ৯ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান। বিভিন্ন জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি হয়েছে। ১১৭টি ন্যায্য় মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে। চোখের চিকিৎসার জন্য চোখের প্রকল্প আছে- চোখের আলো। নামটা আমারই দেওয়া।“

সদ্য সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেই (BGBS) নারায়ণা গ্রুপ জানিয়েছিল তারা ১ হাজার ১০০ শয্যার হাসপাতাল তৈরি করবে। সংস্থার অনুরোধে সেদিন মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মাত্র ১৩-১৪ দিনের মধ্যে এদিন নিউটাউন কনভেনশন সেন্টারের বিপরীতে হাসপাতালে শিলান্যাস করলেন মমতা। তিনি জানান, ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই হাসপাতালে। দু-দফায় হাসপাতালের শিলান্যাস হবে। প্রথম দফায় ৫০০ ও দ্বিতীয় দফায় ৬০০ শয্যা হবে। এই হাসপাতালে  ক্যান্সারের মতো দুরারোগ্য অসুখের চিকিৎসার পাশাপাশি হার্ট অপারেশনেও হবে। হবে অঙ্গ প্রতিস্থাপনও। হাসপাতালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কমপক্ষে ১০ হাজার কর্মসংস্থান হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জানান, “রাজ্যে ১৪টি নতুন মেডিক্যাল কলেজ হয়েছে। ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। ক্রিটিকাল কেয়ার ইউনিট আগে জেলায় থাকত না। এসএনসিইউ আগে ৬টি ছিল। আমরা ৭১টি করেছি। ১৩ হাজার ৩৯২ স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি। ১১৭টি ন্য়ায্য মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে।”

মমতার কথায়, “সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যে বিপ্লব এনেছি। বিনামূল্যে চিকিৎসা দিই। ওষুধের ব্যবস্থা করি। আমাদের স্বাস্থ্যসাথী ৯ কোটি মানুষ পান। পরিবারের মহিলা সদস্যের নামে দেওয়া হয় স্বাস্থ্যসাথী। আমরা গর্বিত।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...