Saturday, June 27, 2026

রোগীর শ্লীলতাহানির অভিযোগ! নদীয়ায় চিকিৎসককে বেধড়ক মার স্থানীয়দের

Date:

Share post:

চিকিৎসা করাতে এসে শ্লীলতাহানির শিকার নাবালিকা! অভিযুক্ত ডাক্তারকে বেধড়ক মার স্থানীয়দের। মারধর করা হয়েছে ওই দাঁতের চিকিৎসকের সহকারী এক মহিলাকেও। নদীয়ার নাকাশীপাড়া থানার বেথুয়াডহরি এলাকার ঘটনা। ঘটনার পর অভিযুক্ত চিকিৎসককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে অভিযুক্ত দাঁতের চিকিৎসকের নাম অলোক চাঁদ বিশ্বাস। তার বাড়ি কালিবাস এলাকায়।  বৃহস্পতিবার বাবা মা’র সঙ্গে বছর তেরোর এক নাবালিকা দাঁতে ব্যথা নিয়ে ওই চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য যায়। সেখানেই তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনার পরই স্থানীয়রা ওই চিকিৎসক ও তার সহকারীকে ব্যাপক মারধর করে। পরে পুলিশ এসে ওই চিকিৎসককে গ্রেফতার করে।

আরও পড়ুন- কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখেছে কেন্দ্র! অভিযোগ চন্দ্রিমার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...