Sunday, May 17, 2026

জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু ভারতের, বাংলাদেশকে হারাল ৬ উইকেটে, ব্যাট হাতে দাপট গিলের

Date:

Share post:

জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করল ভারত। এদিন বাংলাদেশকে হারাল ৬ উইকেটে । টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হতে দাপট শুভমন গিলের। শতরান করলেন তিনি। বল হাতে দাপট মহম্মদ শামির। নেন ৫ উইকেট। ২৩ ফেব্রুয়ারি ভারতের পরের ম্যাচ পাকিস্তানের সঙ্গে।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ব্যাট করতে নেমে ২২৮ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ওপেনার তানজিড হাসানের। ২৫রান করেন তিনি। এছাড়া বাংলাদেশের রান সংখ্যা ঠিক এরকম, সৌম সরকার শূন্য । শান্ত শূন্য। মেহদি হাসান ৫ । মুশফিকুর রহমান শূন্য। ভারতের হয়ে ৫ উইকেট মহম্মদ শামির। তিন উইকেট হর্ষিত রানার। দুটি উইকেট অক্ষর প্যাটেলের। ভারতের জয়ে জন্য দরকার ২২৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারত। সৌজন্যে শুভমন গিল। শতরান করেন তিনি। ১০১ রানে অপরাজিত গিল। ইংল্যান্ড সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাট হাতে দাপট ভারতের সহ-অধিনায়কের। ৪১ রানে অপরাজিত রাহুল। এদিন শুরুটা ভালোই করে টিম ইন্ডিয়া । ওপেন করতে নামেন গিল এবং রোহিত শর্মা। তবে ৪১ রানে ফিরে যান রোহিত। এরপর ব্যাট করতে নামেন বিরাট কোহলি। এদিনও ব্যাট হাতে ব্যর্থ ভারতের প্রাক্তন অধিনায়ক। ২২ রান করেন তিনি। রান পাননি শ্রেয়স আইয়রও। ১৫ রান করেন তিনি। ৮ রান করেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের হয়ে ২ উইকেট ঋশাদ হোসেনের। একটি করে উইকেট তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের।

আরও পড়ুন- মাঠে নেমেই নজির শামির, নিলেন পাঁচ উইকেট

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...