Sunday, June 7, 2026

জীবনানন্দকে চেনার-জানার এখনও অনেক বাকি, জন্মদিন উদযাপনে একই সুর প্রচেত-সুবোধের

Date:

Share post:

কবি জীবনানন্দ দাশের(post jibanananda dash) ১২৬তম জন্মদিন উদযাপন হল পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমিতে। বৃহস্পতিবার কবির ছবিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছিলেন কবি সুবোধ সরকার ও প্রচেত গুপ্ত।

জীবনানন্দ ১৮৯৯ সালের এই দিনে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। এদিন কবির স্মরণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিনের সভায় মুখ্য বক্তা হিসাবে ছিলেন কবি প্রচেত গুপ্ত। তিনি বলেন, কবি জীবনানন্দ দাশকে চেনার ও জানার এখনও অনেক বাকি। এদিন একটি অত্যন্ত প্রশংসিত বই ‘ক্লিনটন বি. সিলি-র’ ‘আ পোয়েট অ্যাপার্ট’ নিয়েও আলোচনা হয় । কিভাবে একজন ভিনদেশি মানুষ হয়ে শুধুমাত্র জীবনানন্দকে ভালোবেসে কবির শিল্পসম্মত বিকাশ এবং তার সাহিত্য বিশ্বের দরবারে পৌঁছেছেন, তা প্রশংসার যোগ্য।

কবি সুবোধ সরকার বলেন, আমরা প্রতি বছরই তাঁর জন্মদিন পালন করি কিন্তু তাঁর প্রতি ভালোবাসা প্রতিবছর বাড়ছে। শুধু দেশ নয় বিদেশেও তিনি সমান জনপ্রিয় ছিলেন। তাঁর কবিতা ও তাঁর ভাবনায় মুগ্ধ হয়েছে সকল কবিতাপ্রেমী। তবে শুধু বাংলাতেই নয় ইংরেজি ও ফরাসিসহ কয়েকটি ইউরোপীয় ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়েছে। তাঁর মৃত্যুর পর আবিষ্কৃত হয় অজস্র গল্প ও উপন্যাস।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, জীবনানন্দের সৃষ্টি আজও মানুষের মননে। দেশ ছাড়িয়ে তা সৃষ্টি বিদেশেও সমানভাবে সমাদৃত। শুধুমাত্র কবিতা নয়, তিনি গল্প এবং উপন্যাস লিখেছেন।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...