Monday, April 6, 2026

মানবসম্পদ উন্নয়নকে সামনে রেখেই এবারের রাজ্য বাজেট, বিধানসভায় জবাবি ভাষণে জানালেন চন্দ্রিমা

Date:

Share post:

সামাজিক ক্ষেত্রকে অবহেলা না করেই রাজ্যের পরিকাঠামো ও মানবসম্পদ উন্নয়নকে সামনে রেখে এবারের রাজ্য বাজেট তৈরি করা হয়েছে বলে বিধানসভায় জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বৃহস্পতিবার বিধানসভায় দুদিনের বাজেট বিতর্কের শেষে জবাবি ভাষণে তিনি দাবি করেন এবারের রাজ্য বাজেটের অভিমুখ দৃষ্টান্ত সৃষ্টিকারী। কেন্দ্রীয় সরকারের লাগাতার বঞ্চনার সত্ত্বেও বাজেটে সাধারণ মানুষের জীবনকে সুগম করার পথ নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই কারণে একদিকে যেমন রাজ্য বাজেটে মূলধনী খাতে ব্যয় পূর্বতন বাম আমলের তুলনায় এবার প্রায় সাড়ে চারশ গুণ বেড়ে ৬৬. ৬৫ কোটি টাকা হচ্ছে। তেমনই সামাজিক প্রকল্প খাতে বরাদ্দ ২০১১ সাল থেকে ১৪ গুণেরও বেশি বাড়ানো হয়েছে।

পাশাপাশি নারীদের সুরক্ষা ও সামাজিক উন্নয়নেও বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। রাজ্যে দুকোটি ২১ লক্ষের বেশি মানুষ লক্ষীর ভান্ডারে সুবিধা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, ঐক্যশ্রীসহ বিভিন্ন সামাজিক প্রকল্প সাফল্যের সঙ্গে চালিয়ে যাওয়া হচ্ছে। রাজ্য বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা খণ্ডন করে তিনি বলেন যারা রাজ্য সরকারের প্রকল্পের সমালোচনা করছেন তারাও এইসব প্রকল্পের সুবিধা নিতে ছাড়ছেন না। রাজ্য সরকার পতাকার রং দেখে কোনও সুবিধা দেয় না।

আরও পড়ুন- মহাকুম্ভে নিজের পরিবারের সবাই জল খান, ডুব দিন: যোগীকে কটাক্ষ দাদলানির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...