Tuesday, March 17, 2026

সিবিআই মামলায় পার্থর জামিনে কেন্দ্রীয় এজেন্সির জবাব তলব সুপ্রিম কোর্টের

Date:

Share post:

নিয়োগ মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ইডি কেসে জামিন পেলেও সিবিআই (CBI) মামলায় বারবার তাঁর জামিন আটকে যাচ্ছিল। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতে আবেদন করেন পার্থর আইনজীবী। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত এবং এন কে সিং- এর এজলাসে সিবিআইকে নোটিশ জারি করল শীর্ষ আদালত (Supreme Court)।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচ জনের (কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোককুমার সাহা) জামিন নিয়ে একমত হতে পারেনি। মামলাটি যায় তৃতীয় বেঞ্চে। সেখান থেকেও জামিন মেলেনি। অবশেষে শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানিতে জামিনের পক্ষে সওয়াল করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরপরই শীর্ষ আদালতের তরফে সিবিআই- এর জবাব তলব করা হয়েছে। আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...