Wednesday, June 24, 2026

চূড়ান্ত গোষ্ঠী কোন্দল! বসিরহাট জেলা বিজেপির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তালা পার্টি অফিসে

Date:

Share post:

গোষ্ঠী কোন্দলের চূড়ান্ত উদাহরণ। জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ নেওয়ার অভিযোগে বসিরহাটের বিজেপি (BJP) কার্যালয়ে পোস্টার সাঁটিয়ে তালা ঝোলালেন বিজেপি কর্মীরাই। শনিবার, বিজেপির বসিরহাট জেলার সভাপতি তাপস ঘোষের (Taposh Ghosh) বিরুদ্ধে টাকার বিনিময়ে মণ্ডল সভাপতির পদ পাইয়ে দেওয়ার অভিযোগে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরাই। পার্টি অফিস সাজানোর নামে মালপত্র নিজের নিজের বাড়ির জন্য করানোর অভিযোগ আগেই উঠেছিল। এবার টাকার বিনিময় পদের অভিযোগে তালা পড়ল কার্যালয়ে।

দুর্নীতির অভিযোগে এবার তালা পড়ল বিজেপি (BJP) পার্টি অফিসে। বিজেপি কর্মীদের অভিযোগ, টাকার বিনিময়ে মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিয়েছেন বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ। ১৬ তারিখে বিভিন্ন ব্লকে নতুন মণ্ডল সভাপতি নিযুক্ত হয়েছে। তেমনি বাদুড়িয়াতেও পুর-মণ্ডল সভাপতি হয়েছেন বিশ্বজিৎ পাল। কিন্তু এই বিশ্বজিৎকে বিজেপির অন্য কর্মীরা মেনে নিতে পারছেন না।  সেই বিষয়ে রীতিমতো পোস্টার সাঁটিয়েছে বিজেপি কর্মীরা। পোস্টারের নীচে লেখা, সৌজন্যে বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ। তাপস ঘোষ টাকার বিনিময়ে বাদুড়িয়ায় বিশ্বজিৎ পাল(ছোট)কে পুর-মণ্ডল সভাপতি নিযুক্ত করেছেন। এই অভিযোগ তালা ঝোলানো হয়।

এই বিষয়ে বসিরহাটের তৃণমূল (TMC) সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির বাংলায় কোনও জায়গা নেই। ওঁদের মধ্যে কে নেতা হবেন সেই নিয়ে লড়াই চলে। এটা তারই বহিঃপ্রকাশ।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...