Saturday, April 4, 2026

শহরে প্রাচীন গাড়ি দেখার সুযোগ, জমজমাট ভিন্টেজ কার-ক্লাসিক বাইক প্রদর্শনী

Date:

Share post:

শীতের শহরে প্রাচীন গাড়ি দেখার সুযোগ, যেন ইতিহাসকে ছোঁয়ার হাতছানি। ২৩ ফেব্রুয়ারি , শহরের বুকে ভিন্টেজ কার(vintage car) এবং  ক্লাসিক বাইক প্রদর্শনী হল। হিন্দুস্তান ক্লাবে( hindustan club) সকাল ১০টা থেকে আয়োজিত হল গাড়ির প্রদর্শনী।

নতুন প্রজন্মের কাছে প্রাচীন গাড়িগুলির ইতিহাস তুলে ধরতে ভিন্টেজ গাড়ির মিউজিয়াম তৈরির দাবি জানিয়েছেন গাড়ির মালিকরা।রোশন্ত কারনানি ১৯৩৭ সালের রোলস রয়েস সযত্নে এখনও রক্ষনাবেক্ষণ করছেন, রাজেন্দ্রপ্রসাদের সেই গাড়ি নিয়ে বললেন তার কথা। এ বছর দু’ধরনের গাড়ি প্রদর্শনীতে অংশ নিয়েছে, ভিন্টেজ ও ক্লাসিক। ৪০টি গাড়ি এবং  ২২ টি বাইক অংশ নেয়। ভিন্টেজ কারের মধ্যে ছিল অ্যাডলার, রেনো, অস্টিন, রোলস রয়েস প্রভৃতি।

১৯১৩ এর স্টুয়ার। ১৯২৮ এর ম্যাগনিফিসেন্ট।১৯৩৫ এর রোলস রয়েস মার্কারি-8 অস্টিন a70 ফ্যান্টম, এডলার , ফোর্ড, এসেক্স super-6 আরও প্রায় ৪০ টি ছবির মতো গাড়ি।সঙ্গে কলকাতার একাধিক বনেদি রাজবাড়ির গাড়ি। যেগুলো সাধারণত রাস্তায় বেরোয় না। শোভা পায় বাড়ির গ‌্যারাজেই। গাড়ির দুনিয়ায় তাদের একজন ১৯৩৫ এর অস্টিনের মালিক। বললেন, মাঝেমধ্যে রাস্তায় গাড়িটা নিয়ে বেরোতে হয়। তাই এখনও চলছে।

জানা গিয়েছে, বর্তমানে কলকাতা শহরে ২০০টি ভিনটেজ গাড়ি রয়েছে।১৯৬৩ এর টু সিটার স্পোর্টস কারের মালিক রীতিমতো গর্বিত যে এই গাড়িটির প্রথম মালিক ছিলেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ।এমনই একটি গাড়ির দেখা মিলল ১৯৩৫ এর ফোর্ড।এই গাড়িটি উত্তমকুমার চালিয়েছিলেন ‘শুধু একটি বছর’ সিনেমাতে।দেখা মিলল কাশিমবাজার রাজবাড়ির তিনটি গাড়ির।বর্তমান মালিক পল্লব রায় বললেন, গাড়িগুলোর প্রতি তার প্যাশনের কথা।১৯৫১ সালের একটি বাইকের দেখা পাওয়া গেল। বর্তমান মালিক মুবারক বললেন, আজও প্রত্যেকদিন ৭৪ বছরের এই বাইক নিয়ে তিনি কলকাতার রাস্তায় বের হন।সব মিলিয়ে শীতের আমেজ মেখে এদিনের এই ইতিহাস ছুঁয়ে দেখতে হাজির ছিলেন বহু মানুষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...