Saturday, April 4, 2026

দেউলটি স্টেশনে রেল অবরোধ, স্থানীয়দের বিক্ষোভে ভোগান্তি হাওড়া- খড়গপুর শাখার যাত্রীদের

Date:

Share post:

আন্ডারপাস তৈরির দাবিতে হাওড়া-খড়গপুর (Howrah Kharagpur route) লাইনের দেউলটি স্টেশনে রেল অবরোধ (Rail blockade in Deulti Station)। সকাল ন’টা থেকে স্থানীয়দের বিক্ষোভে লোকাল, এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন মাঝপথে আটকে পড়েছে। রবিবার এমনিতেই ট্রেন কম তার উপর এভাবে রেল অবরোধে ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে দেউলটি এবং কোলাঘাট স্টেশনের মাঝে রেললাইন পারাপার করে স্থানীয়রা যাতায়াত করেন। সম্প্রতি এলাকার বাসিন্দাদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। যাতে সমস্যায় পড়ছেন নাকোচ, জলপাই এবং ওরফুলি এলাকার মানুষ। রবিবার লোহার বেড়া দিয়ে রাস্তা বন্ধের কাজ করছিল রেল কর্তৃপক্ষ। তখনই বিক্ষোভ দেখিয়ে আন্ডারপাসের দাবিতে লাইনের উপর বসে পড়েন স্থানীয়রা। করমণ্ডল, গীতাঞ্জলি, ধৌলি এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন। আটটি লোকাল ট্রেনও আটকে পড়ে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছে রেল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলতে পেরেছেন এবং ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে বলে জানা গেছে ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...