Saturday, April 4, 2026

বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ! খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

Date:

Share post:

বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারের মধ্যে ঝুলন্ত অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার। ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার দণ্ডিরহাট বাজার এলাকায়।

জানা গিয়েছে, ওই মহিলা ওই এলাকারই একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করতেন বলে খবর। বিবাহিত ওই তরুণীর নাম মরিয়ম খাতুন বয়স (২৬)। বাড়ি দেগঙ্গা থানার ইয়াজপুর এলাকায়। সোমবার রাতে ওই সেন্টারের দরজা ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। কারও সাড়াশব্দও পাওয়া যাচ্ছিল না। নার্সিং ট্রেনিং সেন্টার কেন ভিতর থেকে বন্ধ রয়েছে? সন্দেহ হয় বাসিন্দাদের। স্থানীয়রাই বসিরহাট থানায় খবর দেন। এরপরই পুলিশ এসে ওই মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। খুন নাকি আত্মহত্যা? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মৃতার পরিবারের অভিযোগ, গণধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। তবে তিনি কীভাবে নার্সিং কোচিং সেন্টারে গেলেন এবং কীভাবে তঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে মৃতার স্বামীর অভিযোগ, সংশ্লিষ্ট নার্সিং ট্রেনিং সেন্টারের সঙ্গে জড়িত এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর স্ত্রীর। সেই সূত্রে দণ্ডিরহাট এলাকায় যাতায়াত ছিল দেগঙ্গার বাসিন্দা ব্যঙ্ককর্মীর। ঘটনার তদন্তে নেমে ট্রেনিং সেন্টারের সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অভিযুক্ত যুবক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন- ‘দায়িত্ব দিলে নেতৃত্ব দিতে তৈরি’, জানালেন ভেঙ্কাটেশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...