Wednesday, June 10, 2026

মঙ্গলের সকালে কলকাতায় ভূমিকম্প! কেঁপে উঠলো বাংলা – ওড়িশা উপকূলও 

Date:

Share post:

সাতসকালে কেঁপে উঠল কলকাতা (Earthquake in Kolkata)। মহানগরীতে ভূমিকম্প! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ ও ওড়িশাতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের উৎসস্থল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এদিন সকাল ৬টা ১০ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়। মূলত পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দিঘায় কম্পন বেশি টের পাওয়া গেছে। তবে বাদ পড়েনি কলকাতাও। বঙ্গোপসাগর কম্পনের উৎসস্থল হওয়ার কারণে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও ঢাকা-সহ পশ্চিম প্রান্তের উপকূলের কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।

Related articles

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...

বিশ্বকাপের আগেই শুরু মেসি ম্যাজিক, জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা(Argentina)। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা(Argentina)। ভক্তদের স্বস্তি দিয়ে গোলে ফিরলেন লিও।...

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...